০৭ আগস্ট ২০২৫
লক্ষ্মীপুরের রামগতির মৎস্য অবতরন কেন্দ্রের পাশে জেলেদের নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ৬ জেলে অগ্নিদগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী ও ঢাকা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এদের মধ্যে আমজাদ হোসেন ও ফারুক হোসেনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন, রামগতি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কমনাশীষ। তিনি জানান, হাসপাতালে চারজনকে আনা হয়। এদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। পরে অবস্থার অবনতি দেখে তাদের ঢাকায় প্রেরণ করা হয়।
পুলিশ ও জেলেরা জানায়,আজ সকালে রামগতির মৎস্য অবতরন কেন্দ্রের পাশে নদীতে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়। এতে নৌকায় থাকায় ৬ জেলে অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী ও ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।
এদের মধ্যে রায়পুর উপজেলার চরবানছি এলাকার সৈয়দ আহমদের ছেলে আমজাদ হোসেন(৩৫),শরিয়তপুরের বাদশা হাওলাদারের ছেলে ফারুক হোসেনসহ দুইজনের অবস্থায় আশংকাজনক।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৬জন অগ্নিদগ্ধ হয়। তবে গ্যাস সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ বা নিম্মমানের হওয়ার কারনে এই দুর্ঘটনার কিনা সেটা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৬ মাস আগে
৬ মাস আগে
৭ মাস আগে
৭ মাস আগে
৭ মাস আগে
৮ মাস আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল জান্নাত নামে তিন মাস বয়সি এক শিশুর। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ে যাওয়া দৃশ্যটি ভাই...
৬ মাস আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এক দোকানিকে এক লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখ...
৬ মাস আগে
লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল ১০ বছর বয়সী মো. ইসমাইল নামে এক শিশুর।
৭ মাস আগে
৭ মাস আগে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবাহন নামের একটি যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছে। পানিতে ডুবে আহত হয়েছ...
৭ মাস আগে
লক্ষ্মীপুরের রামগতিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। পরে গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জার...
৮ মাস আগে
মাইক্রোবাস পানিতে পড়ে দূর্ঘটনায় নিহত পরিবারের সাথে সাক্ষাত করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
বৃহস্পতিবার দুপুরে...
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
মেঘনার পানির তোড়ে ও ডুবোচর জেগে স্রোতের পরিবর্তন হওয়ায় ভাঙছে লক্ষ্মীপুরের রামগতির মেঘনার পাড়। মাটি সরে যাওয়ায় বয়াচর ব্রিজ হুমকিতে রয়েছে।
...৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনার পাড় ঘিরে গড়ে ওঠা পর্যটন স্পট আলতাফ মাষ্টার ঘাট মেঘনার অব্যাহত ভাঙনে বিলিনের পথে। নদীর ঢেউয়...
৯ মাস আগে
লক্ষ্মীপুরের একমাত্র বাস টার্মিনাল পৌর বাস টার্মিনাল। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি এখন খানাখন্দে ডোবায় পরিনত হ...
৯ মাস আগে