৩০ জুলাই ২০২৫
স্থানীয়রা জানান, নাছিরগঞ্জ-বলিরপোল সড়কের আশপাশে অন্তত ২০ হাজার মানুষ বসবাস করে। সড়কটি ঘেঁষেই পূর্বপাশে খাল রয়েছে। এতে অতি জোয়ারের সময় প্রত্যেকবার সড়কটি ক্ষতির সম্মুখীন হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত পাঁচ হাজার মানুষের যাতায়াত রয়েছে। সড়কের পশ্চিম পাশের কোমড় পানি মাড়িয়ে কষ্ট করে সবাইকে যাতায়াত করতে হচ্ছে। স্কুল শিক্ষার্থীরাও বিদ্যালয়-বাড়ি যাতায়াতে দুর্ভোগে পড়েছে।
তাছাড়া কাঁচা সড়কগুলোও ব্যবহার অনুপোযোগী হওয়ায় অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার সুযোগ নেই। জরুরি প্রয়োজনে কোথাও যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে।সড়ক ভেঙ্গে পানি ঢুকে এ অঞ্চলের জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করলে জনগণের দুর্ভোগ কমবে, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বিদ্যালয়ে যেতে পারবে বলে মনে করছেন স্থানীয়রা।
শিক্ষার্থী রায়হান আহমেদ বলেন, “বিদ্যালয়ে যাওয়ার সময় ভাঙনটি বড় ছিল না। ছুটি শেষে এসে দেখি ভাঙনটি খালে পরিণত হয়েছে। এখান দিয়ে এখন যাওয়ার সুযোগ নেই। এজন্য সাইকেলটি কষ্ট করে উঠিয়ে সাঁকো পার হয়ে মানুষের বাড়ির ভেতর দিয়ে যেতে হচ্ছে।”
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, “সড়ক বিচ্ছিন্নের ঘটনাটি জেনেছি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসককে সরেজমিনে গিয়ে পর্যবেক্ষণ করে আমাকে বিষয়টি জানানোর জন্য বলা হয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার হওয়ায় ঘটনাটি ঘটেছে। সড়কটি এখন ঝুঁকিপূর্ণ। আমরা চেষ্টা করবো এখানে একটি কালভার্ট নির্মাণ করবো, যেন পানি যাওয়ার একটি ব্যবস্থা হয়। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগকে আমরা অবহিত করবো।
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে