১২ নভেম্বর ২০২৬
আজ ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ উপকূলীয় জনপদ।
সেই সময়কার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারান। মেঘনা ও ভুলুয়া নদীর উপকূলীয় চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ৮ থেকে ১০ ফুট পানির নিচে তলিয়ে যায়।
ঘূর্ণিঝড়ের আঘাতে মেঘনার তীর রক্ষা বাঁধের প্রায় ১৫ কিলোমিটার মাটির বেড়িবাঁধ এবং উপকূলীয় অবকাঠামো সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কমলনগরে মেঘনার ভাঙন ও বাঁধ নির্মাণের সংকট পুরোপুরি কাটেনি।
অসম্পূর্ণ বাঁধের কারণে জোয়ার-ভাটার পানি লোকালয়ে প্রবেশ করে। এতে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। ভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্কে দিন কাটছে নদীতীরের মানুষের।
ক্ষতিগ্রস্ত হয়েছিল রামগতির মেঘনা উপকূলীয় চরাঞ্চল চর আবদুল্লাহ এবং কমলনগরের ভুলুয়া নদী উপকূলীয় চরকাদিরা এলাকা। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নদীভাঙন ও অপর্যাপ্ত অবকাঠামো এখনো এসব এলাকার মানুষের জীবন-জীবিকার বড় চ্যালেঞ্জ।
বর্তমানে রামগতি ও কমলনগর উপজেলায় মোট জনসংখ্যা প্রায় ৪ লাখ ৯৬ হাজার। দুর্যোগ মোকাবিলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে কমলনগরে ৫৫টি এবং রামগতিতে প্রায় ৬১টি আশ্রয়কেন্দ্র রয়েছে।
২০২৪ সালের বন্যা পরিস্থিতিতেও এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন দুর্গত মানুষ।
আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়লেও টেকসই বেড়িবাঁধ, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার, আগাম সতর্কবার্তা এবং দুর্যোগকালীন যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
২ দিন আগে
৩ দিন আগে
৬ দিন আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ দিন আগে
৩ দিন আগে
৬ দিন আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
১ মাস আগে
১ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে