বুধবার ১১ নভেম্বর ২০২৬ , (০৭:০৫ PM) / ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

রামগঞ্জ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

রামগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

১১ নভেম্বর ২০২৬


ছাত্রদল সাধারণ সম্পাদক সাকিব পাটওয়ারী
ছাত্রদল সাধারণ সম্পাদক সাকিব পাটওয়ারী | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. সাকিব পাটোয়ারীর ইয়াবা সেবনের দৃশ্য রয়েছে—এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ঘোষিত রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মো. সাকিব পাটোয়ারী। কমিটি ঘোষণার পরপরই তাঁকে ঘিরে এমন ভিডিও ছড়িয়ে পড়ায় সংগঠনের নেতাকর্মীসহ সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা, ধারণের সময় ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে প্রদর্শিত ব্যক্তির পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট নেতা মো. সাকিব পাটোয়ারীকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

বিশেষ দ্রষ্টব্য: ভিডিওর দাবি ও ব্যক্তির পরিচয় যাচাই না হওয়ায় সংবাদে অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করা হয়নি।