২৪ সেপ্টেম্বর ২০২৫
এ ঘটনায় দুপুরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বাদী হয়ে সুমন হোসেনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ‘কী কারণে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযুক্ত সুমন মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, সকালে অন্যদিনের মতো বুধবার সকাল থেকে বিদ্যালয়ে পাঠদান চলছিল। হঠাৎ স্কুলের ওয়াশ রুমে নেশাগ্রস্ত অবস্থায় সুমন হোসেন ভেতরে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা নিষেধ করে। এতে সুমন ক্ষিপ্ত হয়ে স্কুলের লাইব্রেরিতে এসে গালমন্দ করে। একপর্যায়ে শিক্ষক সেতারা পারভিন এবং শিক্ষার্থী রেদোয়ান হাছান রুপম, মো. ইয়াছিন, অনুশ্রী রানী দাস, আনাফ শারিয়ারসহ অন্তত ২০ জনকে পিটিয়ে ও মারধর করে আহত করে। এসময় শিক্ষার্থীদের শোর-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পাশাপাশি আহত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, ‘সকালে হঠাৎ করে এক যুবক এসে আমাদের শিক্ষার্থীদের ওপরে হামরা চালায়। এসময় তাকে বাধা দিতে গেলে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে। এসময় ১৫ শিক্ষার্থী ও ৩ শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়। এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৯ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে