শুক্রবার ১৭ জুলাই ২০২৬ , (০৩:৪৬ AM) / ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

আতংকে পরিবার! লক্ষ্মীপুরে ছেলেকে না পেয়ে মাকে মারধর ঘর ভাঙচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৯ নভেম্বর ২০২৫


ভাঙচুর ঘরের সামনে ভুক্তভোগী পরিবার।
ভাঙচুর ঘরের সামনে ভুক্তভোগী পরিবার। | ছবি: 

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী মোবরকের বাড়ী হামলা চালিয়ে ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। এসময় মোবারকে না পেয়ে তার মাকে মারধর সহ বিভিন্ন হুমকি দেয় তারা। গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে একই এলাকার ভুক্তভোগী রামুজ্জার বাড়ীতে এ ঘটনা ঘটে। মুখোশ পরিহিত থাকায় কাউকে ছিনতে পারেনি বলেও জানান ফাতেমা বেগম। এঘটনায় আতংকে দিন কাটছে তাদের। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী পরিবার। যদিও এর আগে প্রাণের ভয়ে মোবারককে বিদেশ পাঠিয়ে দেয় তার পরিবার। 
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রবাসী মোবারক বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠনের সাথে জড়িত ছিল। বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ, নারী শিক্ষা কিংবা হিন্দুদের উপর আক্রমণ হলে তাদের সাহায্যে এগিয়ে আসতো। এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল মোবারক।  সেটা তার জন্য কাল ছিল।
মোবারকের মা ভুক্তভোগী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, মুখোশধারী কয়েকজন লোক রাতের অন্ধকারে বিভিন্ন স্লোগান দিয়ে বাড়ীতে প্রবেশ করে। এসময় তাদের হাতে থাকা লাঠি দিয়ে ঘরের দরজা আঘাত করে। তোর ছেলে মোবারক কই বলে গালমন্দ করে এবং দরজা খোলার জন্য জোর চেষ্টা করে। প্রথমে দরজা না খুলে আমার ছেলে নাই বলে তাদের জানিয়ে দেই। এসময় তারা ক্ষীপ্ত হয়ে আগুন লাগিয়ে দিবে বলে হুমকি দেয়। পরে আমি দরজা খুলে দিলে তারা আমার ছেলেকে না পেয়ে আমার বুকে আঘাত করে ফেলে দেয়। 
তিনি অভিযোগ করে আরও বলেন, দূর্বৃত্তরা আমার ঘর ভাংচুর করে এবং বলে তোর ছেলেকে যেখানে পাবো সেখানেই মারবো।  দেখবো কয়দিন পালিয়ে থাকে।  এরপর ওরা বিভিন্ন স্লোগান দিতে দিতে বের হয়ে যায়। তখন আমার স্বামী ঘরে ছিল না। ওই সময় বাজারে ছিলো এরপর আমার কল পেয়ে দ্রুত চলে আসে। হয়তো আমার স্বামী তখন থাকলে তারা তাকে মারতো আঘাত করতো।
তিনি বলেন, অমার ছেলের কোন অপরাধ নাই, সে মানুষের জন্য কাজ করতো, সামাজিক কাজ করতো। তখন থেকেই এরা বিভিন্ন সময় আমার ছেলের উপর হামলা করে। যখন ওদের আক্রোশ আমার ছেলের উপর বাড়তে থাকলো আর ওরা মেরে ফেলতে চাইলো তখন বাধ্য হয়ে আমি আমার ছেলেকে দেশ ত্যাগে বাধ্য করি। আমার ছেলে দেশে থাকলে এতো দিনে ওরা মেরেই ফেলতো।
প্রসঙ্গত- পার্শ্ববর্তী বিভিন্ন সূত্র থেকে জানা যায় তাওহীদি জনতার ব্যানারে একটি দল মিছিল নিয়ে পালপাড়া বাজারের দক্ষিন দিক থেকে রামুজ্জার বাড়ির দিকে অগ্রসর হয় এবং এই হামলা চালায়