সোমবার ১৭ আগস্ট ২০২৬ , (০৫:১১ PM) / ২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলা

রামগঞ্জে আনসার ব্যাটালিয়নেসুবর্ণ জয়ন্তী উদযাপন

রামগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৭ আগস্ট ২০২৬


| ছবি: 

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শক্তিশালী স্তম্ভ লক্ষ্মীপুরের রামগঞ্জে অবস্থিত সদর দপ্তর লক্ষ্মীপুর ১৮ আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার  (১৬ আগষ্ট) সকাল ৯টা থেকে ব্যাটালিয়ন সদর দপ্তরে তাৎপর্যপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে  উদযাপিত হয়েছে। 

সকালে প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা উড়ানো, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে ব্যাটালিয়ন এর পরিচালক মোঃ জিয়াউর রহমান সভাপতিত্বে ও উপ পরিচালক মোহাম্মদ আজিজুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী- কুমিল্লা রেঞ্জের রেঞ্জ পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নোয়াখালীর কম্পানী কমান্ড্যান্ট, জেলা কমান্ড্যান্ট চাঁদপুর, জেলা কমান্ড্যান্ট লক্ষ্মীপুর, আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ শাহ নেওয়াজ । সকাল ১০টায় রেঞ্জ পরিচালক ব্যাটালিয়নের সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ‘দরবার’ পরিচালনা করেন। বাহিনীর শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ ও ইউনিটের অবসরপ্রাপ্ত সদস্যদের উপস্থিতিতে এক আবেগঘন স্মৃতিচারণমূলক সভা ও কেক কেটে দিবসটি স্মরণীয় করা হয়। পরে ব্যাটালিয়নের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‌্যালি) সদর দপ্তরের সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বৃক্ষ রোপন করা হয়। বিকাল সাড়ে ৩টায় সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।