শুক্রবার ১৭ জুলাই ২০২৬ , (০২:১০ AM) / ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলা

রামগঞ্জ পৌর যুব বিভাগের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা ‎

রামগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৯ সেপ্টেম্বর ২০২৫


| ছবি: 

‎লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌর যুব বিভাগের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় রামগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন পুকুরে এ প্রতিযোগিতা শুরু হয়।
রামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে প্রায় অর্ধশত প্রতিযোগী এতে অংশ নেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া বাকি অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

‎পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও লক্ষ্মীপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না। সভাপতিত্ব করেন পৌর যুব বিভাগের সভাপতি আদনান জহির।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর যুব বিভাগের সেক্রেটারি এনামুল হাসান রুবেল, যুবনেতা মাহবুব রাজা, রায়হান পাটোয়ারী, ডা. রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।