শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ , (১১:৫৫ AM) / ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

রামগতিতে ইউপি মেম্বারকে মারলেন ছাত্রদল নেতা

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৩ আগস্ট ২০২৫


মেম্বার নাজিম উদ্দিনকে মারধর করছে ছাত্রদল নেতা ইরাজ উদ্দিন।
মেম্বার নাজিম উদ্দিনকে মারধর করছে ছাত্রদল নেতা ইরাজ উদ্দিন। | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  ইরাজ উদ্দিননের হাতে মারধরের শিকার হয়েছেন একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার  নাজিম উদ্দিন। এসময় ছাত্রল নেতার সাথে আরও ১০-১৫ জন ছিল বলে দাবি ভুক্তভোগীর।  তারা লাথি-ঘুষি, চড়-থাপ্পড় দিয়ে মাত্বক আঘাত করে। এসময় বাম হাত ভেঙ্গে গেছে বলে অভিযোগ রয়েছে। মারধর করে নিজেদের ধারন করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর গত সোমবার (১১ আগস্ট) উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানাগেছে, রামগিতর সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, চরপোড়াগাছা ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তাাদের দেখতে যা চরপোড়াগাছা ইউপি সদস্যরা। ঘটনার সময় ঢাকা থেকে ফেরার পথে ছাত্রদল নেতা ইরাজ উদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জন বেধড়ম মারধর করে।  একপর্যায়ে ইউপি সদস্য নাজিম উদ্দিনকে পুলিশে সোপর্দ করে তারা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

ভুক্তভোগীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত এ হামলা চালানো হয়েছে।  তিনি বলছেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক পারভেজ খানসহ ১০-১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। 

এদিকে অস্ত্র আছে এমন অভিযোগ ছড়িয়ে জনতা জড়ো করে ‘মব’ সৃষ্টি করা হয়। অন্যরা রক্ষা পেলেও নাজিম মেম্বারকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে প্রচার করা হয়।

এ বিষয়ে ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, আমরা আট জন মেম্বার আসম রব, সোহেল চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান নুরুল হাওলাদারকে দেখতে গিয়েছিলাম। সেখান থেকে আসার পথে সবাই নেমে যায়। নাজিমকে একা পেয়ে তারা তাকে মারধর করে পুলিশে দেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ উদ্দিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে সাংবাদিকরা একাধিকবার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিন জানান, নাজিম মেম্বারসহ তারা কয়েকজন ঢাকা থেকে এসে আজাদনগর বাজার নেমে বিএনপি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানকে নিয়ে গালিগালাজ করলে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধরে ফেলে।  এ সময় একটু হাতাহাতি হয়েছে।  

রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, বিষয়টি রাজনৈতিক, তাই দু’পক্ষই বসে সমাধান করছেন। বলে তাকে জানিয়েছেন। কেউ কোন অভিযোড় দেয়নি। যদি অভিযোগ দিতো আইনগত ব্যবস্থা নিতাম।