১২ আগস্ট ২০২৫
লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যাসহ ২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেন প্রকাশ কদু আলমগীরকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল ভোর রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।কদু আলমগীর কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও জেলার উত্তরাঞ্চলের আলোচিত শীর্ষ সন্ত্রাসী।
পুলিশ জানায়, আলমগীর ২০২৩ সালে বশিকপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হত্যা মামলার অন্যতম আসামি। এ হত্যা মামলাসহ তার বিরুদ্ধে ২৩টি মামলায় গ্রেফারি পরোয়ানা রয়েছে। সে অস্ত্রধারী সন্ত্রাসী। মাদক ব্যবসার সঙ্গেও আলমগীর জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম বলেন, আলমগীরকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজিসহ কোনো ধরনের অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
এদিকে একই সময় অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামী আল আমিনকেও গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
৫ ঘন্টা আগে
২ দিন আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৫ ঘন্টা আগে
২ দিন আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৬ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে