বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ , (১১:৫১ PM) / ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

চন্দ্রগঞ্জে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রীতে যৌনহয়রানীর প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান

চন্দ্রগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

২৫ জুন ২০২৬


মানববন্ধনে উপস্থিত শিক্ষক ও হাজারো শিক্ষার্থী
মানববন্ধনে উপস্থিত শিক্ষক ও হাজারো শিক্ষার্থী | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের সনাতধর্মের ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীকে যৌন হয়রানী প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্য বাজারে সড়ক অবরোধ করে এবং যৌন হরনকারী সিএনজি চালকের বিচারের দাবীতে দুই ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে তারা। এসময় সৃষ্টি হয় যানজটের।

এ ঘটনায় থানায় অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা সুমন চন্দ্র দাস। অভিযোগে বলা হয়য়, বিদ্যালয় ছুটি শেষে তার মেয়ে ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থী বাড়ী যাবার উদ্দ্যেশে সিএনজি উঠে। এসময় সিএনজি চালক আর কাউকে না উঠিয়ে জোরপূর্বক দ্রুত গতিতে অন্যত্রে যাবার চেষ্টা করে। এসময় তাকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে প্রলোভন দেখায় এবং কু-প্রস্তাব দেয়। একপর্যায়ে সিএনচি থেকে ওই শিক্ষার্থী লাফ দিয়ে নেমে যায়। 

সিএনজি চালকের পরিচয় বের করে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি  শিক্ষক ও শিক্ষার্থীদের।