বুধবার ৪ নভেম্বর ২০২৬ , (১২:১০ AM) / ১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

রায়পুরে বিএনপি নেতাসহ চারজনকে কুপিয়ে জখম, যুবক আটক

রায়পুর প্রতিনিধি   লক্ষ্মীপুর

০৩ নভেম্বর ২০২৬


আটকৃত যুবক
আটকৃত যুবক | ছবি: নয়া চাঁদ

লক্ষীপুরের রায়পুরে ককটেল ফাটিয়ে ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ গাজী সহ চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার ২ নং উত্তর চরবংশী ইউনিয়নে খাসেরহাট বাজারে এই ঘটনা ঘটে। রক্তাক্ত জখম করে পালিয়ে যাবার সময় ওই ঘাতক যুবককে আটক করে স্থানীয়রা। তার বাড়ী বরিশাল বলে জানাগেছে। পরে তাকে গড়ে ধোলাই দিয়ে বেঁধে রাখা হয়। এসময় তার কাছ থেকে একটি ককটেল, একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
আটকৃত যুবক জানান, তাকে স্থানীয় কয়েকজন এক লাখ টাকার বিনিময়ে নিয়ে আসে। সে ওই এক লাখ টাকার বিনিময়ে সবাইকে কুপিয়েছে বলে স্বীকার করে।
এদিকে আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।