লক্ষ্মীপুর পৌরসভার পুরাতন সড়ক অবরুদ্ধ করে কাঁচাবাজারের দোকান বসিয়ে চলছে বেচাকেনা। সপ্তাহের দুই দিনে যেন এই সড়কের পথচারীদের জন্য একটা অভিশাপ। ভ্যান-রিকশা-বাইসাইকেল মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়ে মানুষের চলাচল। হয়রানী আর ভোগান্তির শিকার এই সড়ক ব্যবহারকারীরা।
জানাগেছে, পৌর শহরের চিরচেনা পুরাতন পৌরসভা সড়ক। মূল শহরের এক গলির সড়কের কারণে সংযোগ সড়ক হিসেবে এই সড়ক দিয়েই যাতায়াত করে অসংখ্য পথচারী সহ বিভিন্ন বাহন। সময় বাঁচাতে এবং দুর্ভোগ লাগবে বাগবাড়ি কিংবা মাদাম থেকে বাজারের দিকে আসার জন্য সরাসরি সড়কটি ব্যবহার করে জনসাধারণ। সোনালী কলোনীর মুখে আসলেই বাঁধে বিপত্তি। চকবাজার হয়ে পুরাতন পৌরসভা সড়কের প্রবেশ মুখ থেকে সোনালী কলোনী পর্যন্ত সড়কের দুই পাশে কাঁচা মালামালের ফসরা সাজিয়ে বসে দোকানীরা। সড়কে বন্ধ করে চলে বেচাকেনা। ফলে যানবাহন ও পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটে। সপ্তাহের দুইদিন যেন অভিশাপ নেমে আসে এই সড়ক ব্যবহারকারীদের উপর। ভোগান্তির শিকার হয় বিভিন্ন পেশার মানুষ।
প্রতি সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার এই সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। কোন ধরণের নিয়ম-শৃঙ্খলা কোন বালাই নাই। যে যার ইচ্ছেমতে টুকরি কিংবা ছোট ছোট চকি বিছিয়ে বসে যান কাঁচামাল নিয়ে। কেউ আবার সড়ক দখল করে ভ্যানগাড়ীতে নিরবচ্ছিন্ন বেচাকেনা করে। এমন পরিস্থিতিতে নাভিশ্বাস হয়ে পড়ে শহরবাসীর। এভাবে সাপ্তাহিক হাটের দিনে সড়কের উপর কাঁচাবাজার বসানো কতুটুক যৌক্তিক তা প্রশাসনের বিবেচনায় আনার দাবি সচেতন মহলের। কাঁচা মালামাল বিক্রি করা বা কাঁচা মালের বাজার বসার কারণে যানজট ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এটি একটি সাধারণ সমস্যা যা প্রায়শই লক্ষ্মীপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে দেখা যায়। একইভাবে পুরাতন আদালত সড়ক সহ তিন দিকের তিনটি সড়ক ব্লক করে চলে এসব বেচাকেনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে কখনো কখনো সড়কের উপর বসে কাঁচা মালামাল সহ বিভিন্ন মালামাল বিক্রি করছে বিক্রেতারা। সড়কের উপর দাঁড়িয়ে প্রয়োজনীয় কাঁচাপণ্য কিনছেন ক্রেতা সাধারণ। মাঝেমধ্যে নারী ক্রেতারা সড়কে দাঁড়িয়ে দর কষাকষি কিংবা কেনাকাটার সময় পুরুষের সঙ্গে ধাক্কা লেগে তর্কবির্তকের একপর্যায়ে হাতাহাতির মতো ঘটনাও ঘটে। এমন অসংখ্য ঘটনা ঘটেছে। এছাড়া দুই দিক থেকে ভ্যান ও রিকশাযোগে কিংবা মোটরসাইকেল যাতায়াতের সময় মাঝপথে বাঁধে যানজট। ফলে ঘন্টার পর ঘন্টা লেগেই থাকে যাজনট। একসঙ্গে ওই সড়কের দুই পাশে মোটরসাইকেল অবস্থান করার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। এসব সমস্যা সমাধানে কোন ধরণের পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। বিক্রেতারা বলছেন, প্রতি হাটে নির্দিষ্ট টাকা দিয়ে নির্ধারিত স্থানে বসে বেচাকেনা করছেন তারা। তাদেরকে বেচাকেনার জন্য স্থান নির্দিষ্ট করে দেয়া হলে এমন সমস্যার সম্মুখিন হতোনা।
জানাগেছে, লক্ষ্মীপুর পৌরসভার কাঁচা বাজার ইজারার দরপত্রে সমগ্র পৌরসভার কাঁচাবাজার লেখা থাকলেও নির্দিষ্ট স্থান কাঁচাবাজার উল্লেখ্য নাই। ফলে যত্রতত্রে পুরো বাজার জুড়ে ভ্যান কিংবা টুকরি করে কাঁচাপণ্য বিক্রি করা হয়। পুরাতন পৌরসভা সড়কটিতে বাজার বসলেও পৌরসভার নির্দিষ্ট কাঁচাবাজার এটি নয়। দীর্ঘসময় হতে এই সড়কটি দখল করে কাঁচাপণ্য বেচাকেনা হচ্ছে। গত এক বছর পূর্বে গোডাউন রোডে কাঁচাবাজার জন্য একটি টিনশেড করে দিয়েছে পৌরসভা। সাময়িক সময়ের জন্য পুরাতন আদালত থেকে বাজার সরে গেলেও কোন এক অদৃশ্য শক্তির কারণে পুনরায় পুরাতন পৌরসভা সড়ক কাঁচাবাজার হিসেবে দখল হয়।
স্থানীয়রা বলছেন, পুরাতন পৌরসভা সংলগ্ন বিশাল দিঘি। দিঘির চারপাশে বসে বেচাকেনা করা যায়। বেশ জায়গাও রয়েছে সেখানে। চারপাশ জুড়ে স্থায়ীভাবে বসে বিক্রেতারা তাদের কাঁচামাল নিয়ে বেচাকেনা করতে পারে।
সড়কের উপর বসে বেচাকেনার বিষয়ে দুঃখ প্রকাশ করে লক্ষ্মীপুর বনিক সমিতির সেক্রেটারী আবুল কালাম আজাদ। তিনি বলেন, চকবাজার হয়ে পুরাতন পৌরসভার প্রবেশ মুখ থেকে পুরাতন ঘর পর্যন্ত কোন দোকানী যেন না বসে সে ব্যাপারে বলা আছে। যাতায়াতের যেন বিঘ্ন না ঘটে সেদিক ঠিক রেখে দোকানীরা বেচাকেনা করবে। যদি এর ব্যতিক্রম হয় তাহলে নিয়মানুযায়ী তাদের ব্যাপারে কঠোর হস্তক্ষেপ করা হবে।
লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, দীর্ঘ সময় পুরাতন পৌরসভা সড়কে বসেই কঁচাবাজার চলে এসেছে। এখনো চলছে। তবে যানজট সৃষ্টি করে বেচাকেনা করা অপরাধ অন্যায়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
এই ধরনের কার্যক্রম আইনত নিষিদ্ধ না হলেও, যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করলে তা নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। পৌর প্রশাসন ও বনিক সমিতির হস্তক্ষেপে সড়কটি চেয়ে দিঘির পাড়ে বাজার বসে জনসাধারণকে দুর্ভোগমুক্ত করে যাতায়াতের পথসুগম করবে। সংশ্লিষ্টদের নিকট এমনটাই প্রত্যাশা পৌর শহরবাসীর।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি পরিত্যক্ত ঘর থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। জেলা গোয়েনআ সংস্থা (এনএসআইয়ের) দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালি...
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০ট...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে মাছঘাটে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে...
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী মোবরকের বাড়ী হামলা চালিয়ে ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। এসময় মোবারকে না পেয়ে...
লক্ষ্মীপুরে জালজালিয়াতি করে নামজারির করতে এসে মিরন ভূঞা নামের এক যুবককে আটক করেছে সদর ভূমি অফিসের কর্মকর্তারা। পরে তাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্র...
লক্ষ্মীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ঢুকে শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত সুমন হোসেন নামের এক বখাটের বিরুদ্ধে। বুধ...
লক্ষ্মীপুরের কমলনগরে জালিয়াতির মাধ্যমে নামজারির অপরাধে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৯ সেপ্...
লক্ষ্মীপুর পৌর শহরের ২নং ওয়ার্ডে মেঘনা রোড পুলিশ লাইন স্কুল সংলগ্ন এলাকায় কানাডা প্রবাসী ফিরোজের পরিবারের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় নগদ টাক...
লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ উদ্দিননের হাতে মারধরের শিকার হয়েছেন একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন।...
আমজাদ হোসেন সাগর। বিভিন্ন ফাঁদ পেতে একাধিক মেয়ের সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িয়েছে। বল প্রয়োগ ও প্রভাব খাটিয়ে একাধিক মেয়ের ইজ্জত লুটিয়ে নেয়ার অভিযোগও র...
লক্ষ্মীপুর সেনাবাহিনীর অভিযানে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিনকে একনালা বন্দুক সহ আটক করছে সেনাবাহিনী। একই সময়ে নাঈম নামে আরো একজনের বাড়ি...
লক্ষ্মীপুরে দুটি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবা সহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৮আগষ্ট) রাত সাড়ে ১১টায় পৌরসভার ১৫ নং ওয়ার্ড...
জুলাই গনঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী নিহত এবং ২৫০ গুলিববিদ্ধসহ চার শতাধিক জনতা আহত হয়। এই ঘটনায় মামলা করে নিহত ও আহতদের স্বজনরা হুমকির মধ্যে...
৩০ বছরের রাস্তা। তবুও চলাচল করতে পারিনা। ঘরের পিছনের অংশ ব্যতিত তিনপাশে কাঁটাতারের বেড়া দিয়ে রাখা হয়েছে। হাঁটাচলায় খুবই কষ্ট হয়। স্বামী-সন্তান ও নাতনি...
জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্য মামলায় গ্রেফতার তিন আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্...
জুলাই-আগস্টে আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ হত্যার ঘটনায় জড়িত তিন আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, স...
লক্ষ্মীপুরের রামগতিতে পরকিয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে কথিত প্রেমিক হেলাল উদ্দিন পলাতক রয়েছেন। তাকে ধর...
লক্ষ্মীপুরের রায়পুরে বিষপানে মা-মেয়ে মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। নিহত মা তাসলিমা বেগম তার বড় মেয়ের সঙ্গে ঝগড়া...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহিদুল ইসলাম নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহিদুল ইসলাম নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নি...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ কৃষকের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পুরো বসতঘরসহ আসবাবপত্র পুড়ে প্রায় দুই লক্ষ...
লক্ষ্মীপুরের কমলনগরে এক নারীকে ধর্ষণ শেষে হত্যার পর তার হাতের স্বর্ণের আংটি, কানের দুল ও গলার চেইন লুট করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই নারী...