৩০ মে ২০২৬
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের জানু মিয়ার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানিয়া (২০) লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নং চররমনী মোহন ইউনিয়নের পূর্ব চররমনী গ্রামের কামাল হোসেনের মেয়ে। বিয়ের প্রায় ৮ মাসের মাথায় এ ঘটনা ঘটে।
পরিারের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে শাশুড়ি, নানী শাশুড়ি ও খালা শাশুড়ির নির্যাতনের শিকার ছিলেন তিনি। কোরবানির ঈদে ছাগল-খাসি না দেওয়াকে কেন্দ্র করে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। ঈদের দিন গোশত রুটি খেতে দেয়নি বলেও অভিযোগ পরিবারের। পরে সহ্য করতে না পেরে গৃহবধু আত্মহত্যা করতে বাধ্য হন বলে অভিযোগ করেন তারা।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৬ মাস আগে
৮ মাস আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৬ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে