সোমবার ১ জুন ২০২৬ , (১১:৪৫ PM) / ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

সাগরে মাছ ধরতে গিয়ে ১১ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

কমলনগর প্রতিনিধি   লক্ষ্মীপুর

২৭ জুলাই ২০২৫


কমলনগর থানা-ফাইল
কমলনগর থানা-ফাইল | ছবি: 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১১ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে তারা অপহরণের শিকার হন। গতকাল বুধবার (২৩ জুলাই) রাতে অপহৃত একজনের ভাইয়ের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা। এদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন ট্রলারের মালিক মো. সোলেমান (৩৪), মাঝি আবদুল মজিদ (৫৫), মো. সিরাজ মাঝি (৫০) ও মো. ইব্রাহিম (৩০)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। ‎তারা সবাই উপজেলার পাটোয়ারীর হাট ও চর ফলকনের স্থায়ী বাসিন্দা। অপহৃত সোলেমানের ভাই মো. হানিফ মাঝি জানান, গত মঙ্গলবার সকালে ট্রলার নিয়ে তার ভাইসহ ১১ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। পথে সন্দ্বীপের পশ্চিমে ডেংগারচরে ট্রলারসহ তাদের জলদস্যুরা অপহরণ করে। গতকাল বুধবার রাতে সোলেমানের ফোন থেকে তার কাছে কল আসে ট্রলারসহ জলদস্যুরা তাদের অপহরণ করেছে। ওই সময় তার কাছে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে ওই মোবাইল নাম্বার বন্ধ রয়েছে। আমরা হাতিয়া ও সন্দ্বীপ কোস্ট গার্ডকে জানিয়েছি। এখন জলদস্যুরা কি করছে বুঝতে পারছি না। ‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি।