০৬ জুলাই ২০২৬
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি সালিস বৈঠকে বাগ্বিতণ্ডার জেরে এক বৃদ্ধকে গুলি করার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় ওই বৃদ্ধকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম নজরুল ইসলাম (৭০)। তিনি রশিদপুর গ্রামে মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে। আশিক হোসেন নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তাঁকে গুলি করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে আশিক পলাতক।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আশিকের বাবা ইসমাইল হোসেনের সঙ্গে তাঁর মা আয়েশা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে কলহ চলছে। এ বিষয়ে গত শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একটি সালিস বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে ইসমাইল হোসেনের চাচা নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। বৈঠকে নজরুল ইসলামের সঙ্গে আয়েশা বেগমের বাগ্বিতণ্ডা হয়। আয়েশা বেগম মুঠোফোনে বিষয়টি ঢাকায় অবস্থানরত তাঁর ছেলে আশিককে জানান। এরপর গতকাল শনিবার আশিক গ্রামে এসে নজরুলের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। এর এক পর্যায়ে নজরুলের হাতে গুলি করেন।
নজরুল ইসলাম বলেন, ‘সালিসে আয়েশা বেগম উপস্থিত কারও কথা শুনতে রাজি ছিলেন না। তাই তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। এর জেরে তাঁর ছেলে আশিক আমাকে গুলি করেছে।’
আশিকের বাবা ইসমাইল হোসেন বলেন, ‘আমার ছেলের হাতে কীভাবে অস্ত্র এল, কেন সে তাঁর দাদাকে গুলি করল—কিছুই বুঝতে পারছি না। সে আগে এ রকম সন্ত্রাসী প্রকৃতির ছিল না।’
জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আশিককে আটকের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
৩ দিন আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৩ দিন আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
৭ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে