২৩ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। গত চার দিনের বৃষ্টিতে শীতকালীন সবজি ও আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি কখনও হালকা, আবার কখনও ভারী আকারে ঝরছে। আকাশও রয়েছে মেঘাচ্ছন্ন। বাতাসের গতিবেগ খুব বেশি না বাড়লেও জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা বেড়েছে।
বৃষ্টি অব্যাহত থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
মেঘনার চরাঞ্চলের কৃষকেরা জানান, আরও কয়েক দিন এভাবে বৃষ্টি হলে শীতকালীন ফসলের পাশাপাশি আমন ধানেরও ক্ষতি হতে পারে। অধিকাংশ জমিতে ধান পাকতে শুরু করেছে। কোথাও কোথাও ধান কাটা ও মাড়াইয়ের কাজও শুরু হয়েছে। টানা বৃষ্টিতে ফসলের জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। তবে বৃষ্টি কমে গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম বলে মনে করছেন তারা। কিছু জমিতে পানি জমলেও পাম্পের সাহায্যে তা সরানোর চেষ্টা করছেন কৃষকেরা।
এদিকে বৃষ্টিতে রায়পুরসহ চার পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজব্যবস্থা, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং খাল ভরাট ও ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। এ সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি বলে দাবি তাদের।
রামগতি আবহাওয়া অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়তে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জহির উদ্দিন বলেন, আমন ধান কাটা শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু হবে। তবে গত তিন দিনের বৃষ্টিতে এ কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। জেলায় প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতি হতে পারে। তবে বৃষ্টি থেমে গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
৬ দিন আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৬ দিন আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৩ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ মাস আগে
১ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
৫ মাস আগে
৬ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে