সোমবার ৯ নভেম্বর ২০২৬ , (০৯:৫৫ PM) / ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

চন্দ্রগঞ্জের চরচামিতায় যাত্রীবাহী বাস উল্টো তিনজের মৃত্যু আহত ৩০

চন্দ্রগঞ্জ প্রতিনিধি   লক্ষ্মীপুর

০৯ নভেম্বর ২০২৬


| ছবি: 

নিষেধ করা সত্ত্বেও বাসের গতি কমাননি চালক। যাত্রীদের আপত্তি উপেক্ষা করে দ্রুতগতিতে বাস চালানোর কিছুক্ষণের মধ্যেই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উল্টে যায় বাসটি। এতে নারীসহ প্রাণ হারান তিনজন। আহত হন অন্তত ১৫ জন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা মানছুরা বেগম ও বাবুল হোসেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর।

বাসে থাকা যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলার সময় সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। পরে আহত ও নিহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আহত যাত্রী আব্দুর রহমান জানিয়েছেন, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করলেও তিনি গতি কমাননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।

আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমও এ দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।