মঙ্গলবার ২৩ জুন ২০২৬ , (০১:২৮ AM) / ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

২৭ জুলাই ২০২৫


| ছবি: 

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তানিয়া আক্তার সাথী নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া আক্তার সাথী সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আবুল হাসেমের স্ত্রী। হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিল অটোরিকশাটি। রাখালিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তানিয়া আক্তার সাথী, ফারুক হোসেনসহ ছয়জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তানিয়া আক্তার, ফারুক হোসেনসহ তিনজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে চাঁদপুরে তানিয়া আক্তার মারা যান। অন্য দুজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে পালিয়েছেন চালক।