০৭ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে মহসিন হোসেন (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন ওই এলাকার উজির আলী হাজী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় কালুপুর মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার মহসিন সহপাঠীদের সঙ্গে খেলতে যায়। খেলা শেষে তারা বিলের পানিতে গোসল করতে নামে।
একপর্যায়ে মহসিন বিলের একটি গভীর গর্তে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে কিছু সময় পর তার মরদেহ পানিতে ভেসে ওঠে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
২ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
৪ সপ্তাহ আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
১ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
২ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে