মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ , (০৩:২৩ AM) / ১৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

শাকচরে পুকুরে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৩ আগস্ট ২০২৬


নিহত শিশু শিক্ষার্থী আব্দুল হামিদ
নিহত শিশু শিক্ষার্থী আব্দুল হামিদ | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে সাড়ে ৬ বছর বয়সী এক স্কুলছাত্র মারা গেছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদ একই এলাকার কাচারিবাগের মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে ও স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে হামিদসহ দুই শিশু গোসল করতে পুকুরে যায়। গোসল শেষে একজন উঠে এলেও অপরজন হামিদ উঠে আসেনি। পরে শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, পানিতে পড়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাকে মৃত পেয়েছি। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।