মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ , (০৩:১৯ AM) / ১৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূযোগ-দূর্ভোগ

বিজয়নগরে প্রাণ গেল সপ্তম শ্রেনির শিক্ষার্থী নিহাদের

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৩ আগস্ট ২০২৬


সড়কে পড়ে আছে নিহত নিহাদের মরদেহ।
সড়কে পড়ে আছে নিহত নিহাদের মরদেহ। | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান চাপায় মো. নিহাদ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, রাত ১০টার পর ড্রাম ট্রাক ও কাভারভ্যান চলাচলের নিয়ম থাকলেও এসব ভারী যানবাহন দিনের বেলাতেও বেপরোয়া গতিতে চলাচল করছে। ফলে ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। তারা এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। 

‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎নিহত নিহাদ সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়নের খলিল মোহাম্মদের বাড়ির বাসিন্দা মোহাম্মদ আজাদের ছেলে। তিনি বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
‎স্থানীয়রা জানান, বিকেলে স্কুল মাঠে খেলাধুলা শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল নিহাদ। এ সময় স্কুলের সামনেই রামগঞ্জ থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যাটি আটক করলেও চালক পালিয়ে যান।