শুক্রবার ৩ জুলাই ২০২৬ , (১২:৪৫ AM) / ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

রামগতিতে দুই মাদক কারবারি আটক

রামগতি প্রতিনিধি   লক্ষ্মীপুর

১৫ মে ২০২৬


| ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রামগতিতে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। 

আজ (শুক্রবার) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, রামগতি থানার রামগতি বাজার সংলগ্ন এলাকায় গতকাল (বৃহস্পতিবার) রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন রামগতি।

সেসময় ওই এলাকা থেকে সন্দেহজনক ১টি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজা; নগদ ২ হাজার ৯৩০ টাকা এবং অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। 
জব্দকৃত গাজা, নগদ অর্থ, অটোরিকশা এবং আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎তিনি আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।