মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ , (০৫:১৫ AM) / ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১০ জুলাই ২০২৬


মাধবী রানী মণ্ডল ওরফে তৃষা (২৩)
মাধবী রানী মণ্ডল ওরফে তৃষা (২৩) | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাধবী রানী মণ্ডল ওরফে তৃষা (২৩) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।

আটক তৃষা লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ জোড়দীঘির পাড় (সরকার বাড়ি) এলাকার অমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝুমুর স্টেশনের ঝুমুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের দাবি, আটক তৃষা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির পাশাপাশি নিজেও মাদক সেবন করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।