বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ , (১১:৫১ PM) / ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আপরাধ

গনপিটুনিতে ঘাতক সনাতনী অন্তর মজুমদার নিহত

রায়পুর প্রতিনিধি   লক্ষ্মীপুর

২৫ জুন ২০২৬


জীবিত অবস্থায় জনসাধরণের হাতে ঘাতক অন্তর মজুমদার
জীবিত অবস্থায় জনসাধরণের হাতে ঘাতক অন্তর মজুমদার | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়ে সহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদার গনপিটুনিতে মারাগেছে। নিহত আন্তর মজুমদার নোয়াখালী জেলার সুবর্ণচরের কার্তিক মজুমদারের ছেলে। সে রায়পুরে ফেরি করে ফলের ব্যবসা করতো বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

এর আগে সকালে সাড়ে ১১ টায় উপজেলার পৌর শহরের মধ্যবাজার গোডাউনের পেছনে নদীর পাড় এলাকায় একটি ভাড়া ভবনে এ হত্যার ঘটনা ঘটে।  স্থানীয়রা ঘরের ভেতর থেকে অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে এগিয়ে যান। পরে তারা ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যদের চার সদস্যকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। একপর্যায়ে ঘাতক অন্তর মজুমদার পালিয়ে যাবার প্রস্তুতি নিতে ছাদের উপর উঠতে থাকে। পরে স্থানীয়রা কৌশলে তাকে আটক করে। পরে গনপিটুনি দিলে গুরত্বর আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এদিকে এই হত্যাকান্ডের পিছনে আরেকটি হত্যাকান্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে। সচেতন মহল মনে করছেন পিটিয়ে হত্যা নাা করে তাকে বাঁচিয়ে রাখা গুরত্ব ছিল। তার মৃত্যুর কারণে চারটি হত্যার মূল্য রহস্য উদঘাটনে বাধা গ্রস্ত হবে বলে মনে করেন তারা।