১৭ মে ২০২৬
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে মাছঘাটে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজলোর উত্তর চর আবাবিল ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ ঘটনা ঘট।
আহতদের মধ্যে রাব্বি হোসেন (২২), ফরহাদ হোসেন (২৭), সুমন হোসেন (৩০) ও দেলোয়ার হোসেনকে (৩২) রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়ছে। এ ঘটনায় গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চর আবাবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক শফি সরদার এবং একই ওয়ার্ডের বিএনপির সহসভাপতি ফারুক সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে মাছঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছে। এর জেরে গতকাল সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।
একটি সূত্র জানায়, শফি সরদার উত্তর বংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক এবং মহিউদ্দিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে ফারুক সরদার একই ওয়ার্ড বিএনপির সহসভাপতি এবং আবুল কালাম আজাদ উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি। দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব নিয়ে বিরোধ চলে আসছে।
বিএনপি নেতা শফি উদ্দিন অভিযোগ করেন, একই ইউনিয়নে বিএনপি নেতা ফারুক সরদার, যুবদল নেতা আবুল কালাম আজাদ ও তারেক সরদারের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোক মাছঘাট দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এ সময় রাব্বি, ফরহাদ হোসেনসহ অন্তত আটজন আহত হন।
১০ ঘন্টা আগে
১০ ঘন্টা আগে
২ দিন আগে
৬ মাস আগে
৭ মাস আগে
৭ মাস আগে
১০ ঘন্টা আগে
১০ ঘন্টা আগে
২ দিন আগে
৬ মাস আগে
৭ মাস আগে
৭ মাস আগে
৭ মাস আগে
৮ মাস আগে
৮ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে