১১ নভেম্বর ২০২৬
অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ও কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর পৌর শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় চন্দ্রগঞ্জস শ্রমিক দল নেতা ও মান্দারি ইউনিয়নের আক্তার মেম্বার শিক্ষার্থীদের আন্দোলনে বাঁধা দেয়। ব্যানার কেড়ে নিয়ে যাবার চেষ্টা করে বলে অভিযোগ শিক্ষার্থীদের। সংবাদ কাভারেজেও বাঁধা বিতর্কিত আক্তার। এসময় সাংবাদিকদের সাথে অশোভন আচারণ ও হুমকি দেয় সে।
কথিত শ্রমিকদল নেতা আক্তারের এমন আচারণে শুরু হয় সমালোচনার ঝড়। দলের ভিতর বাইরেও সমালোচনার শিকার হয় বিতর্কিত আক্তার মেম্বার।
তার এমেন আচারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে প্রতিবাদ,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, লক্ষ্মীপুর জেলা সভাপতি তার পোস্টে লিখেন,
ফিটনেস বিহীন এবং অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোর পরে যখন দূর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়.! তখন এই আক্তাররা কই থাকে?
ড্রাম ট্রাক যখন দিনের বেলা চলাচল করে ধুলাবালি ও দুর্ঘটনার কারণে মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলছিলো তখন আক্তার'রা কই থাকে?
সিএনজি ও বাস যখন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করে মানুষকে জিম্মি করে, তখন এই আক্তার'রা কই থাকে?
যারা আজকে মানববন্ধনের আয়োজক ছিলো তারা শতভাগ যৌক্তিক ইস্যু নিয়েই দাড়িয়েছে। কারণ ফিটনেস গাড়ি ও অদক্ষ চালক নিয়ে বার বার কথা বলেও লাভ হচ্ছে না।
লক্ষ্মীপুর জেলা বর্তমানে মন্ত্রী, হুইপ, উপদেষ্টাদের এলাকা তাই উনাদের কাছে মানুষের প্রত্যাশাও বেশি থাকবে, বিভিন্ন ইস্যুতে মানুষ দাবি জানাবে এটাই ত্য স্বাভাবিক। এখানে বাধা আসবে কেনো?
আক্তার'দের মতো ব্যাক্তিরা মন্ত্রীর সন্মান নষ্ট করছে, বিএনপির সন্মান নষ্ট করতেছে প্রতিনিয়ত।
সাবেক ছাত্রদল নেতা শাহাদাত যোবায়ের লিখেন- নিরাপদ সড়ক আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এবং আন্দোলনে বাধা যিনি দিয়েছেন এটার দ্বায় ওনার দল থেকে ওনাকে সেখানে যেতে কেউ বলেনি।
এভাবেই সমালোচিত হয় আক্তার মেম্বার
১ সপ্তাহ আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
১ বছর আগে
১ সপ্তাহ আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে