রবিবার ১৯ এপ্রিল ২০২৬ , (০৬:৫৫ AM) / ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সভা-সমাবেশ-মানববন্ধন

সমন্বয়কদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি বিপ্লবী ছাত্রসংসদের

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০১ আগস্ট ২০২৫


বক্তব্য ররাখছেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুর রহিম আসাদ
বক্তব্য ররাখছেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুর রহিম আসাদ | ছবি: নয়া চাঁদ

ফ্যাসিবাদী সরকার হাটানোর আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদ লক্ষ্মীপুর জেলা শাখা। গত বৃহস্পতিবার (৩১জুলাই) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুর রহিম আসাদ এ দাবি তোলেন।

এ সংগঠনের অন্যান্য দাবিগুলো হচ্ছে, ১।জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রণয়ন ২। জুলাই গণহত্যার বিচার ৩। জুলাই বিপ্লবে শহীদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা প্রদান ৪। জুলাই বিপ্লবকে সুসংহত রাখতে একটি বিপ্লবী ফোর্স গঠন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১জুলাই সাংগঠনটি ৩৬দিনের জুলাই কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৩৪জুলাই (৩আগস্ট) জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন-আহ্বায়ক নূর উদ্দিন নাহিদ, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম আনাস, সদস্য সাকিব হোসেন হৃদয় ও শাহাদাত হোসেন প্রমুখ।