১০ আগস্ট ২০২৫
নিজেদের সু-সংগঠিত করার পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী করতে লক্ষ্মীপুরে জুলাই মঞ্চের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ আগস্ট বাদ মাগরিব শহরের রুটপট রেস্টুরেন্টে জেলা প্রতিনিধিদের নিয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংগঠনিকভাবে সু-সংহত করার লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আগামী আগস্ট মাসে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুলাই মঞ্চ লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক বেলায়েত পাটোয়ারী এবং সঞ্চালনায় ছিলেন জেলা সদস্য সচিব মোঃ বেল্লাল হোসাইন হৃদয়। সভায় জেলা কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠপর্যায়ে সদস্যদের ভূমিকা নিয়ে গুরুত্ব দেওয়া হয়।
১ দিন আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
১ মাস আগে
৯ মাস আগে
১০ মাস আগে
১ দিন আগে
১ সপ্তাহ আগে
২ সপ্তাহ আগে
১ মাস আগে
৯ মাস আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে