২১ আগস্ট ২০২৫
লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে শহর ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসব দাবি নিয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে বলা হয়, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হওয়ার প্রধান সংযোগ সড়ক। প্রতিদিন লক্ষাধিক মানুষ এ সড়কে চলাচল করে। একই সঙ্গে এটি জেলা সদর, কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার কৃষিপণ্য, মাছ, ব্যবসা-বাণিজ্য ও রোগী পরিবহনের প্রধান মাধ্যম।
তবে বর্তমানে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাকসহ ভারী যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যাতে প্রাণহানিও ঘটছে। সরকারি অবহেলার কারণে লক্ষ্মীপুরবাসীর জন্য এই সড়ক ছাড়া অন্য কোনো বিকল্প যোগাযোগ ব্যবস্থা নেই। জেলার মধ্যে কোনো রেলপথ বা আকাশপথও নেই। প্রায় ১৯ লাখ মানুষের জন্য এটি একমাত্র ভরসার পথ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি ৪ লেনে উন্নীত করার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে। এতে প্রস্তাবিত ব্যয় ধরা হয় প্রায় ২৬৬ কোটি টাকা। তবে এখনও প্রকল্পটি অনুমোদিত হয়নি।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গত তিন বছরে এই সড়কে ৫৯ জনের মৃত্যু ও অন্তত ৪০টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন অসংখ্য মানুষ।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, পৌর আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশিদ এবং চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৭ মাস আগে
নিজেদের সু-সংগঠিত করার পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী করতে লক্ষ্মীপুরে জুলাই মঞ্চের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ আগস্ট বাদ মাগরিব শহ...
৮ মাস আগে
ফ্যাসিবাদী সরকার হাটানোর আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ বিপ্লবী...
৮ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে