২৭ জুন ২০২৬
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমুহনী (আফনান চত্বর) থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি আব্দুল আউয়াল হামদু, সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল, জেলা সভাপতি আরমান হোসেন, সেক্রেটারি পারভেজ হোসাইন, শহর অফিস সম্পাদক জুনায়েদ হোসেনসহ শিবির নেতা রাশেদ হোসেন, রাজীব হোসেন, নাদিম মাহমুদ, আব্দুল মোতালেব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তারা দাবি করেন, সারাদেশে খুন, হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। গাইবান্ধায় শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডসহ সারাদেশে সংঘটিত সকল হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে।
২ মাস আগে
২ মাস আগে
৪ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
২ মাস আগে
২ মাস আগে
৪ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে