২৮ অক্টোবর ২০২৬
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে রোড-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় হলরুমে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উল আলম ভূঁইয়া, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম, বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম প্রমুখ।
বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অকাল মৃত্যুমিছিল বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষ ও চালকদের মধ্যে সচেতনতা বাড়ানো এখন সবচেয়ে বড় দাবি।
৩ মাস আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
৩ মাস আগে
৩ মাস আগে
৪ মাস আগে
৫ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে