লক্ষ্মীপুরে চাঁদাবাজি করলে কঠোর হাতে দমন হবে - জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর
১৬ জুলাই ২০২৫
| ছবি: নয়া চাঁদ
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, জেলায় কেউ চাঁদাবাজি করলে তা কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজদের কোন প্রকার ছাড় নয়। অপরাধী চাঁদাবাজদের কোন দল নাই। পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে জেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে আছে থাকবে। গত রবিবার জেলা আইনশৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক আরও বলেন, আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ও অস্থীতিশীল করতে দেয়া হবে না। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাদক অপরাধ কর্মকান্ড নির্মূলে কাজ করছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন স্থানে খাল-নদী ও সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে কার্যালয়ের হলরুমে সভার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর জিয়া উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজাবাহ উল আলম ভূঁইয়া, শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকী, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুলিশ সুপার মো. আকতার হোসেন তার বক্তব্যে বলেন, বর্তমানে জেলায় আইনশৃংখলা পরিস্থিতি অনেক ভালো। চুরি-ডাকাতি, হানা-হানি, মারা-মারিসহ আইনশৃংখলা পরিস্থিতির অবনতি যেন না হয়, সেদিকে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জেলার প্রতিটি এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোচনা করা হয় এবং জেলা ম্যাজিস্ট্রেট পরিস্থিতি পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ও শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে পরীক্ষা শেষে শহরের উত্তর তেমুহনী এলাকায় গ্যাস পাম্পে এ কর্মসূচি পালন করে তারা।

বিক্ষোভ কর্মসূচিতে লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দালাল বাজার ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজ, অক্সপোর্ড কলেজের অর্ধশতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপি নেতার বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা শাহজাহান কবিরাজের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল, হামলা, মামলাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা শাহজাহান কবিরাজের নেতৃত্বে তার সহযোগীরা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, দখলবাজি, হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন।

এসব কারণে এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসন দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সৌদি আরব প্রবাসী মো. হুমায়ুন কবির বলেন, 'আমি প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করে এলাকায় একটি ভবন নির্মাণ করেছি। চাঁদা না দেওয়ায় গত ১৫ দিন ধরে আমার ভবনের নির্মাণকাজ বন্ধ করে রাখা হয়। এতে আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এ দিকে এলাকাবাসীর মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা শাহজাহান কবিরাজ বলেন, 'এসব অপকর্মের সঙ্গে আমি জড়িত নই, কিছু নেতাকর্মী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির।

শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমুহনী (আফনান চত্বর) থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি আব্দুল আউয়াল হামদু, সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল, জেলা সভাপতি আরমান হোসেন, সেক্রেটারি পারভেজ হোসাইন, শহর অফিস সম্পাদক জুনায়েদ হোসেনসহ শিবির নেতা রাশেদ হোসেন, রাজীব হোসেন, নাদিম মাহমুদ, আব্দুল মোতালেব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তারা দাবি করেন, সারাদেশে খুন, হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। গাইবান্ধায় শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডসহ সারাদেশে সংঘটিত সকল হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে।

শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ সহ আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্রীসংস্থা লক্ষ্মীপুর শহর শাখা।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে তারা। এসময় রামিসা সহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

এসময় কয়েক শতাধিক ছাত্রী সংস্থার নেত্রী-কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক গোলাম সারোয়ারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলেকজান্ডার বাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ বলেন, চরগাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন সৈনিক। ফ্যাসিবাদের সময়ে রাজপথে সক্রিয় থেকে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন তিনি। চরগাজী ইউনিয়নের সর্বজন স্বীকৃত একজন জনপ্রিয় নেতা সারোয়ার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোসরদের হামলা-মামলা, ভয়ভীতি উপেক্ষা করে মাঠে ময়দানে নেতাকর্মীদের সঙ্গে থেকে কাজ করে গেছেন ১৭ বছর।

তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি তাকে রাতের আঁধারে ডেকে নিয়ে একজন নারীকে ব্যবহার করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে শুধু সারোয়ার নয় , আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালান ওই চিহ্নিত মহলটি। এরা সবসময় বিএনপিকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করলেও বিগত আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত। যখন যে দল ক্ষমতা আসে,তখন সেই দলের সাথে আঁতাত করে তাদের ব্যবসা বাণিজ্য ও অবৈধ সুবিধা হাসিল করা লোক। চক্রটি বিএনপির জনপ্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এদিকে তামান্না বেগম নামের ওই নারীও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন,সারোয়ার মিয়া আমাদের কাছে টাকা পাবে। পাওনা টাকার জন্য এসে বাড়ীতে বকাবকি শুরু করলে কিছু লোক এসে আমাদের নামে এসব কুৎসা রটনা করে ফেসবুকে গুজব ছড়িয়ে দেয়। ঘটনার সাথে বাস্তবতার কোন মিল নেই। আমিও এঘটনার নিন্দা জানাই।

নেতৃবৃন্দ বলেন,আমরা চরগাজী ইউনিয়ন বিএনপি এই ধরনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং গোলাম সারোয়ারের মত জনপ্রিয় নেতাকে দলের সঠিক জায়গায় মুল্যায়নের জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহবান জানাই। গোলাম সারোয়ার ক্ষতিগ্রস্ত হওয়া মানে চরগাজী ইউনিয়ন বিএনপি ক্ষতিগ্রস্ত হওয়া। তাই চরগাজী ইউনিয়ন বিএনপি গোলাম সারোয়ারের সাথে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন-চরগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তু,সহ সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আজাদ উদ্দিন ,সহ সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন সহ চরগাজী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে শহর ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসব দাবি নিয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে বলা হয়, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হওয়ার প্রধান সংযোগ সড়ক। প্রতিদিন লক্ষাধিক মানুষ এ সড়কে চলাচল করে। একই সঙ্গে এটি জেলা সদর, কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার কৃষিপণ্য, মাছ, ব্যবসা-বাণিজ্য ও রোগী পরিবহনের প্রধান মাধ্যম।

তবে বর্তমানে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাকসহ ভারী যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যাতে প্রাণহানিও ঘটছে। সরকারি অবহেলার কারণে লক্ষ্মীপুরবাসীর জন্য এই সড়ক ছাড়া অন্য কোনো বিকল্প যোগাযোগ ব্যবস্থা নেই। জেলার মধ্যে কোনো রেলপথ বা আকাশপথও নেই। প্রায় ১৯ লাখ মানুষের জন্য এটি একমাত্র ভরসার পথ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি ৪ লেনে উন্নীত করার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে। এতে প্রস্তাবিত ব্যয় ধরা হয় প্রায় ২৬৬ কোটি টাকা। তবে এখনও প্রকল্পটি অনুমোদিত হয়নি।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গত তিন বছরে এই সড়কে ৫৯ জনের মৃত্যু ও অন্তত ৪০টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন অসংখ্য মানুষ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, পৌর আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশিদ এবং চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজেদের সু-সংগঠিত করার পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী করতে লক্ষ্মীপুরে জুলাই মঞ্চের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ আগস্ট বাদ মাগরিব শহরের রুটপট রেস্টুরেন্টে জেলা প্রতিনিধিদের নিয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাংগঠনিকভাবে সু-সংহত করার লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আগামী আগস্ট মাসে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুলাই মঞ্চ লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক বেলায়েত পাটোয়ারী এবং সঞ্চালনায় ছিলেন জেলা সদস্য সচিব মোঃ বেল্লাল হোসাইন হৃদয়। সভায় জেলা কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠপর্যায়ে সদস্যদের ভূমিকা নিয়ে গুরুত্ব দেওয়া হয়।

ফ্যাসিবাদী সরকার হাটানোর আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদ লক্ষ্মীপুর জেলা শাখা। গত বৃহস্পতিবার (৩১জুলাই) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুর রহিম আসাদ এ দাবি তোলেন।

এ সংগঠনের অন্যান্য দাবিগুলো হচ্ছে, ১।জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রণয়ন ২। জুলাই গণহত্যার বিচার ৩। জুলাই বিপ্লবে শহীদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা প্রদান ৪। জুলাই বিপ্লবকে সুসংহত রাখতে একটি বিপ্লবী ফোর্স গঠন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১জুলাই সাংগঠনটি ৩৬দিনের জুলাই কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৩৪জুলাই (৩আগস্ট) জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন-আহ্বায়ক নূর উদ্দিন নাহিদ, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম আনাস, সদস্য সাকিব হোসেন হৃদয় ও শাহাদাত হোসেন প্রমুখ।

জেলায় জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতের স্বজনরা।
গত রোববার ২২ জুন দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে জুলাই যোদ্ধা সংসদ, লক্ষ্মীপুর জেলার ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসাইন, মুখ্য সংগঠন সাইফুল ইসলাম মুরাদ, আহত ফাহিম ও নিহত বিজয়ের পরিবারের সদস্যরা।
এ সময় তারা বলেন, বিপ্লবী সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে, এ মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দেবে। আমরা তা বিশ্বাস করি। তারা আরো বলেন, আমাদের অনুরোধ, আর কোনো জটিলতা যেন না হয়।
অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই সনদ নিশ্চিত করার দাবি জানান তারা।তারা বলেন, আমরা সংবিধান সংস্কার চেয়েছি, কিন্তু তা করা হয়নি। এই সংবিধান আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছে। তাই আগামীতেও এ সংবিধানে কোনো সরকার আসলে, তারাও ফ্যাসিস্ট হতে পারে বলে আমরা মনে করি।

তারা বলেন, জুলাই আন্দোলন একটি দলকে উৎখাত করে আরেকটি দলকে প্রতিষ্ঠার জন্য নয়, এ আন্দোলন দেশের ২০ কোটি মানুষকে ফ্যাসিজমের রেজিম থেকে বের করে সুখি-সমৃদ্ধ দেশ গঠন করে মুক্তি দেওয়ার জন্য।

এ সময় তারা জুলাইয়ের আন্দোলনে যারা আওয়ামী লীগের পক্ষে ছিল, তাদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।