বুধবার ১১ নভেম্বর ২০২৬ , (০৭:০৫ PM) / ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন

রায়পুরে বো'মা সন্দেহে দুধের কৌটা উদ্ধার, দুই দিন ধরে পাহারায় পুলিশ

রায়পুর প্রতিনিধি   লক্ষ্মীপুর

১১ নভেম্বর ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা উদ্ধার করেছে পুলিশ। কৌটাগুলোর ভেতরে বোমাসদৃশ বস্তু থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) উত্তর চরবংশী ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। এর আগে একই এলাকার একটি ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ কৌটা দুটি নিজেদের হেফাজতে নেয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতিটি কৌটার ওজন আনুমানিক তিন থেকে চার কেজি।

ভেতরে স্কচটেপে মোড়ানো বিস্ফোরকজাতীয় বস্তু রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আদালতের নির্দেশনা নিয়ে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশি পাহারা অব্যাহত রয়েছে।