বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ , (০২:৩৫ AM) / ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন

লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১৫ জুলাই ২০২৬


| ছবি: 

লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) সকালে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।  

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক ও জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু প্রমুখ।

সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।