২৮ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে লটারি মাধ্যমে সারাদেশে পুলিশ সুপারদের বদলি ও বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে। সরকারি কর্মকর্তা নিয়োগ বিধি অনুযায়ী বদলির জনিত কারণে অশ্রুসিক্ত বিদায় নিচ্ছে এসপি আক্তার হোসেন। গত ৫ আগস্টের পর প্রথমবারের মতো পুলিশ সুপার হিসেবে লক্ষ্মীপুরে পদায়ন হন তিনি।
প্রায় দেড় বছর যাবত জেলা বাসির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অনাকাঙ্ক্ষিত বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন তিনি। এসব হত্যাকান্ডের মুল হোতা বা প্রধান আসামীদের দ্রুত সময় গ্রেফতারের সক্ষমতা অর্জন করেছেন তিনি। জনসাধারণের কল্যাণে পুলিশকে কাজে লাগানোর পাশাপাশি সেবাব্রত হয়ে রাত জেগে দায়িত্ব পালনে অসংখ্য নজির রয়েছে পুলিশ সুপার আক্তার হোসেনের। বিদায় বেলায় অশ্রুসিক্ত হয়েছেন সহকর্মী কর্মকর্তা-কর্মচারী সহ জেলার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ।
ইতিমধ্যে জেলার বিভিন্ন থানায় আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শেষ কর্মযজ্ঞে অংশ নেন তিনি। জেলা পুলিশ সুপার কার্যালয় সাক্ষাতের মাধ্যমে শেষ বিদায় দিয়েছেন বিভিন্ন পর্যায়ের শ্রেনি পেশার মানুষ। কেউ কেউ স্মৃতিচারণ হিসেবে নিজেদেরকে ক্যামেরা বন্দি করে রেখেছেন। পুলিশ সুপার আক্তার হোসেন
২৫ তম বিসিএস কর্মকর্তা। বর্তমানে তিনি ঢাকায় পিবিআই তে পদায়িতে হয়েছেন।
ঘুষ নয়, তদবির নয়। মাত্র ১২০ টাকার ব্যাংক ড্রাফটেই পুলিশে চাকরি পেয়েছেন লক্ষ্মীপুর জেলার ২৪ জন তরুণ-তরুণী। সৎ, সাহসী এবং মেধাবীদের স্বচ্ছতার সাথে বা...
৭ মাস আগে