সোমবার ১ জুন ২০২৬ , (১১:০৭ PM) / ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন

মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় পুলিশে চাকরি

নয়া চাঁদ ডেস্ক   লক্ষ্মীপুর

১৩ সেপ্টেম্বর ২০২৫


পুলিশ সুপারের সাথে চুড়ন্ত প্রার্থীরা
পুলিশ সুপারের সাথে চুড়ন্ত প্রার্থীরা | ছবি: নয়া চাঁদ

ঘুষ নয়, তদবির নয়। মাত্র ১২০ টাকার ব্যাংক ড্রাফটেই পুলিশে চাকরি পেয়েছেন লক্ষ্মীপুর জেলার ২৪ জন তরুণ-তরুণী। সৎ, সাহসী এবং মেধাবীদের স্বচ্ছতার সাথে বাছাই করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। গত ১০ সেপ্টেম্বর বুধবার দুপুরে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে নিয়োগের ফলাফল ঘোষণার পর আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে অনেকে। শুধু তা-ই নয় এজন্য অভিভাবকরাও আনন্দিত। তাদের অধিকাংশই নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। 

জেলা পুলিশ বিভাগ জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেতে ৯১০ জন আবেদন করেন। এরমধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৪৭ জন। সর্বশেষ মৌখিক পরীক্ষা শেষে ২৪ জনকে নিয়োগের জন্য বাছাই করা হয়। উত্তীর্ণের তালিকায় নিজের নাম শুনে বাবাকে জড়িয়ে সদরে উপজেলার দূর্গাপুর গ্রামে বাহার উদ্দিন শরীফ নামে এক প্রার্থী। তিনি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। তার বাবা হচ্ছেন একজন খামারি। জানতে চাইলে শরীফ বলেন, ১২০ টাকায় আবেদনে চাকরি পেয়েছি। আমি দেশপ্রেম বজায় রেখে জনকল্যাণে সততার সঙ্গে কাজ করব। শরীফের বাবা হুমায়ুন বলেন, অভাবের কারণে নিজে পড়ালেখা করতে পারিনি। কষ্ট করে সন্তানদের পড়ালেখা করাচ্ছি। যোগ্যতার ভিত্তিতে ছেলের চাকরি হওয়ায় আমি খুশি।

একইভাবে অভিব্যক্তি প্রকাশ করে আনন্দে আত্মহারা সুমাইয়া আক্তার। তিনি বলেন, ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি মায়ের সঙ্গে আনন্দে কান্না করেন।
নিয়োগ বোর্ডের সভাপতি ও লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে স্বচ্ছতা ও জবাবদিহির মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ অতিক্রম করা হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৪ জনকে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া ৫ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা দেশপ্রেম ও জনগণের সেবায় জুলাই আন্দোলনের স্পিড ধারণ করবেন বলে প্রত্যাশা করছি।