শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ , (০৬:০৩ AM) / ২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন

দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম

নয়া চাঁদ ডেস্ক   ঢাকা

১২ নভেম্বর ২০২৬


(দুদক) মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম
(দুদক) মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম | ছবি: নয়া চাঁদ

রিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। নিজস্ব জনবল হিসেবে তিনি সপ্তম কর্মকর্তা যিনি মহাপরিচালক হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন।

মোহাম্মদ মোরশেদ আলমও ওই একই ব্যাচের অর্থাৎ ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন।