১০ জুলাই ২০২৬
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ সংশোধন করে ‘লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫’-এর খসড়া প্রণয়ন করার লক্ষ্যে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (বিশ্ববিদ্যালয়) কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যসচিব করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিবকে (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা)। এতে সদস্য হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (নীরিক্ষা ও আইন অনুবিভাগ), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাছানাত আলী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ)।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে- বাস্তব চাহিদার ভিত্তিতে বিদ্যমান আইন সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করে একটি নতুন/সংহতিপূর্ণ আইনের খসড়া প্রণয়ন করা; কমিটি প্রয়োজন মনে করলে যে কোনো বিষয়ের বিশেষজ্ঞকে মতামত প্রদানের জন্য আমন্ত্রণ জানাতে পারবে; যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক আইনপ্রণয়ন সংক্রান্ত সংশোধন করে মাননীয় শিক্ষা মন্ত্রীর সম্মতি উপস্থাপন করা।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও জানানো হয়েছে।
৯ মাস আগে
৯ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে