সোমবার ১ জুন ২০২৬ , (১১:০৭ PM) / ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা ও স্বাস্থ্য

লক্ষ্মীপুরে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি ।

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৮ জুলাই ২০২৫


বৈরী আবহাওয়ার মধ্যেও ছয় দফা দাবিতে  স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী
বৈরী আবহাওয়ার মধ্যেও ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী | ছবি: নয়া চাঁদ

চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দফা দাবিতে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন (ইপিআই) স্বাস্থ্য সহকারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সকাল ৭ থেকে ১১ টা পর্যন্ত চলে তাদের কর্মসূচী। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলার ব্যানারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সানি সদর সভাপতি মোঃ ইসরাফিল, সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহপাঁচ উপজেলার কর্মরত (ইপিআই) স্বাস্থ্য সহকারীরা। তাদের দাবি হচ্ছে - স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক শিক্ষাগত যোগ্যতা স্মাতক ও সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতি করন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গেড প্রদানসহ ছয় দফা দ্রুত বাস্তবায়নের দাবি। এইসময় তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে কাজ করেন তারা। স্বাস্থ্য সহকারীরা অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও দেশের প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত তাদের পদে কোনো পরিবর্তন হয়নি। বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশনের নেতারা। দাবী মানা না হলে কমপ্লিট শাটডাউন দিয়ে সেবা বন্ধ করে আন্দোলনের হুশিয়ারি দেন তারা।