বশিকপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
চন্দ্রগঞ্জ প্রতিনিধি
লক্ষ্মীপুর
২৪ জুলাই ২০২৫
শিক্ষার্থীদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলশ রানা। | ছবি:
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নের ৫০০ জন শিক্ষার্থীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) ও ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদ আলম রানা।
বশিকপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রী বিতরণকালে ৫০০ শিক্ষার্থীকে ১টি করে স্কুল ব্যাগ, ৮টি খাতা, ১২টি কলম ও ১টি জ্যামিতি বক্স প্রদান করা হয়।
প্রধান অতিথি ইউএনও জামশেদ আলম রানা বলেন, সুশিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে। এই ধরনের উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) নির্বাচনে নব নির্বাচিত জিএস মাজহারুল ইসলাম ফাহিম লক্ষ্মীপুরের রামগতির সন্তান। সে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষ...
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের এ প্লাস সহ শতভাগ উত্তীর্ণ হয়েছে লক্ষীপুর আইডিয়াল আল...
চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দফা দাবিতে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন (ইপিআই) স্বাস্থ্য সহকারীরা। কেন্দ্রীয় কর্মস...
কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে-‘হেরাসূলগণ! পবিত্র হালাল বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন। (সূরা মুমিনুন : ৫১) উল্লেখিত আয়াতে হালাল খাবার গ্রহণ করতে বলা হয়ে...
লক্ষ্মীপুরের রামগঞ্জে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষাথীদের সহযাগিতায় উপজেলার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।...