১৯ সেপ্টেম্বর ২০২৫
নয়া এই কমিটির সভাপতি রিফাত রহমান বলেন, আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।এ দায়িত্ব আমি একটি আমানত হিসেবে বিবেচনা করি। লক্ষ্মীপুর জেলার মেধাবী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার আদায়ে সোচ্চার হওয়া এবং সমাজ উন্নয়নে অবদান রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমি বিশ্বাস করি, ছাত্র ফোরাম ঢাকায় অবস্থানরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি পরিবার এবং প্রত্যেক সদস্যই আমাদের চলার পথের অনুপ্রেরণা। সবাইকে সাথে নিয়ে আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর কমিটি গঠন করবো।
নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে ৪ জন সহ-সভাপতি, ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ৪ জন সদস্য রয়েছেন। ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ফোরামের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের অনুমোদনে এই কমিটি গঠিত হয়।
১ দিন আগে
১ সপ্তাহ আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ দিন আগে
১ সপ্তাহ আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে