কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে-‘হেরাসূলগণ! পবিত্র হালাল বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন। (সূরা মুমিনুন : ৫১) উল্লেখিত আয়াতে হালাল খাবার গ্রহণ করতে বলা হয়েছে এবং নেক আমলের আদেশ করা হয়েছে। হালাল রুজি খেয়ে আমল করলে কলব ইবাদতের স্বাদ অনুভব করবে এবং আল্লাহর কাছে তা মাকবুল হওয়ার অতি নিকটে পৌঁছবে।
অন্য একটি আয়াতে আরও স্পষ্ট করে মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে খাবারের মানদ- বর্ণনা করা হয়েছে এভাবে-‘হে মানব সম্প্রদায়! পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার কর। (সূরা বাকারা : ১৬৮) হালাল খাবার যে স্বাস্থ্যের জন্য উপকারী এবং ইবাদতের ক্ষেত্রে শক্তিশালী সহায়ক সেটাও কুরআনে কারিমে স্পষ্ট তুলে ধরা হয়েছে এবং স্বাস্থ্য ঠিক রাখার মাধ্যমেই ইবাদত যথাযথ পালন করা সম্ভব তা সেখান থেকে প্রকাশ পেয়েছে।
ইরশাদ হয়েছে-‘হে মুমিনগণ! আহার করো আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে এবং আল্লাহর জন্য শোকর কর, যদি তোমরা তারই ইবাদাত করে থাক। (সূরা বাকারাহ : ১৭২) আর মন্দ ও হারাম খাদ্য ভক্ষণ করতে নিষেধ করা হয়েছে। ইরশাদ হয়েছে-তিনি (মুহাম্মাদ সা.) তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল ঘোষণা করেন এবং অপবিত্র বস্তু সমূহ নিষিদ্ধ করেন। (সূরা আরাফ : ১৫৭)
মহান আল্লাহ আমাদের জন্য যেমন খাবার হালাল করেছেন ঠিক তেমনি কিছু খাবারকে হারামও করেছেন। প্রত্যেক মুসলমানের জন্য হালাল বা বৈধ খাবার গ্রহণ এবং হারাম ও অবৈধ খাবার পরিত্যাগ করা অপরিহার্য। আমরা সাধারণত দুই ধরনের খাবার গ্রহণ করে থাকি। একটি পশু-পাখি, অপরটি উদ্ভিদ ও শাক-সবজি। পশু-পাখির ক্ষেত্রে কিছু নিদর্শন ও বিধিবিধান লক্ষ্য করলে সহজেই হালাল-হারাম নির্ণয় করা যায়। যে প্রাণীতে হারামের কোনো চিহ্ন পাওয়া যাবে, তা খাওয়া জায়েজ নেই। ইসলামে দাঁতবিশিষ্ট হিংস্র জš‘ যেমন-বাঘ-সিংহ, নেকড়ে বাঘ, চিতা বাঘ, হাতি, কুকুর, শিয়াল, শূকর, বিড়াল, কুমির, ক”ছপ, সজারু ও বানর ইত্যাদি হারাম। হিংস্র জš‘র পাশাপাশি পাঞ্জাধারী হিংস্র পাখি খাওয়াও হারাম। যেমন-ঈগল, বাজ, পেঁচা ইত্যাদি।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসূল (সা.) দাঁতবিশিষ্ট প্রত্যেক হিংস্র জš‘ ও নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন।’ (মুসলিম : ১৯৩৪) ইসলামে নোংরা ও নাপাক কিছু খাওয়া হারাম। যেমন-মৃত জš‘, পোকা-মাকড়, কীট-পতঙ্গ, প্রবাহিত রক্ত এবং যেসব খাবারে কোনো উপকার নেই যেমন বিষ, মদ, খড়কুটা, মাদকদ্রব্য, তামাক ও অন্য নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি।
আল্লাহ নাম নেওয়া ছাড়া জবাইকৃত হালাল পশু-পাখিও হারাম। আল্লাহতায়ালা বলেন-‘আর তোমরা তা থেকে আহার কর না যার ওপর আল্লাহর নাম উ”চারণ করা হয়নি এবং নিশ্চয় তা পাপাচার।’ (সূরা আন-আম : ১২১) হালাল প্রাণী জবাই শুদ্ধ না হলে, জবাইকৃত সে প্রাণীও হারাম।

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ সংশোধন করে ‘লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫’-এর খসড়া প্রণয়ন করার লক্ষ্যে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (বিশ্ববিদ্যালয়) কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যসচিব করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিবকে (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা)। এতে সদস্য হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (নীরিক্ষা ও আইন অনুবিভাগ), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাছানাত আলী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ)।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে- বাস্তব চাহিদার ভিত্তিতে বিদ্যমান আইন সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করে একটি নতুন/সংহতিপূর্ণ আইনের খসড়া প্রণয়ন করা; কমিটি প্রয়োজন মনে করলে যে কোনো বিষয়ের বিশেষজ্ঞকে মতামত প্রদানের জন্য আমন্ত্রণ জানাতে পারবে; যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক আইনপ্রণয়ন সংক্রান্ত সংশোধন করে মাননীয় শিক্ষা মন্ত্রীর সম্মতি উপস্থাপন করা।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও জানানো হয়েছে।

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নয়া কমিটি বগঠিত হয়েছে। আংশিক কমিটিকে আগামী (এক) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। সংগঠনটি ঢাকায় অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের মধ্যকার পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে। নবগঠিত কমিটিতে সভাপতির স্থান পেয়েছেন রাজধানীল ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী রিফাত রহমান এবং সাধারণ সম্পাদকের স্থান পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান।

নয়া এই কমিটির সভাপতি রিফাত রহমান বলেন, আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।এ দায়িত্ব আমি একটি আমানত হিসেবে বিবেচনা করি। লক্ষ্মীপুর জেলার মেধাবী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার আদায়ে সোচ্চার হওয়া এবং সমাজ উন্নয়নে অবদান রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।

সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমি বিশ্বাস করি, ছাত্র ফোরাম ঢাকায় অবস্থানরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি পরিবার এবং প্রত্যেক সদস্যই আমাদের চলার পথের অনুপ্রেরণা। সবাইকে সাথে নিয়ে আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর কমিটি গঠন করবো।

নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে ৪ জন সহ-সভাপতি, ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ৪ জন সদস্য রয়েছেন। ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ফোরামের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের অনুমোদনে এই কমিটি গঠিত হয়।

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) নির্বাচনে নব নির্বাচিত জিএস মাজহারুল ইসলাম ফাহিম লক্ষ্মীপুরের রামগতির সন্তান। সে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়েছেন। জুলাই আন্দোলনের তার ব্যাপক অবদান ছিল। মাজহারুল রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকার বাসিন্দা এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলাম মঞ্জুর বড় ছেলে। সে সময় মাজহারুলের অবস্থান শনাক্ত করতেই তার ছোট ভাই হাসনাতুল ইসলাম ফাইয়াজকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

১৭ বছর বয়সী কিশোর ফাইয়াজকে আটকের ৩ দিন পর ফাইয়াজকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গায়ে বাংলাদেশের জার্সি পরিহিত কিশোরের হাতে লাগানো হাতকড়ায় মোটা রশি লাগিয়ে আদালতে নেওয়ার দৃশ্য পুরো দেশকে নাড়া দিয়েছে। তার এ ঘটনায় জাতিসংঘও বিবৃতি দিয়েছিল। সারাদেশে আলোচিত হয়ে ওঠে কিশোর ফাইয়াজ। তার বড় ভাই মাজহারুল এখন জাকসুর জিএস।

মাজহারুলের বাবা আমিরুল ইসলাম জানান, মাজহারুল খুব ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং ভদ্র স্বভাবের। ২০১৬ সালে সে নোয়াখালী জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়। পড়ালেখার পাশাপাশি সে অনেক ধরনের সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মাজহারুলের অগ্রণী ভূমিকা পালন করেছে। তার সন্ধান জানতেই ২৪ জুলাই আমার ছোট ছেলেকে পুলিশ তুলে নিয়ে যায়। তিন দিন পর তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় তাকে নির্মম নির্যাতন করা হয়। ১৭ বছর বয়সী ফাইয়াজকে হাতে দড়ি বেঁধে আদালতে তোলে পুলিশ। আদালত তার রিমান্ড মঞ্জুর করে। এতে দেশবাসী ক্ষোভে ফেটে পড়ে। ফাইয়াজ কিশোর জুলাইযোদ্ধা হিসেবে সারাদেশে পরিচিতি পায়। তার ইস্যুতে জাতিসংঘও বিবৃতি দিয়েছে।

গত ২১ আগস্ট একটি ফেসবুক স্ট্যাটাসে বড় ভাইকে শুভকামনা জানায় ফাইয়াজ। স্ট্যাটাসটিতে ফাইয়াজ লিখেছিল, জুলাই বিপ্লবে ভাইয়া জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমাকে টর্চার করে ভাইয়ার লোকেশন জানতে চেয়েছিল সেই মুহূর্তে। আমার থেকে লোকেশন নিতে না পেরে তারা ভাইয়ার মোবাইল নাম্বার ট্র্যাকিং করেছিল। কিন্তু ভাইয়াকে ধরতে পারেনি কৌশল অবলম্বনের কারণে।

ফলাফল ঘোষণার পর জাকসুর নব নির্বাচিত জিএস মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘যেদিন শিক্ষার্থীরা আমাদের স্বীকৃতি দেবে যে, আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমোদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি, সেই দিন আমরা বলতে পারব আমরা বিজয় অর্জন করতে পেরেছি।’

প্রসঙ্গত, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিশনের সদস্য সচিব একেএম রশিদুল আলম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সমন্বিত শিক্ষার্থী জোট থেকে তিনি জিএস নির্বাচিত হন। ২৫টি পদের মধ্যে ২১টিতেই জয় পেয়েছে এ জোট। জাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু। এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী।

কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং অন্যায় আবদারের প্রতিবাদে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে সদর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। একইসাথে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, সদর উপজেলা সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক ‎শফিকুল ইসলাম সবুজ, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, নির্বাহী সম্পাদক মজিবুর রহমান, শিক্ষক কামাল হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়নে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ। পুনরায় সরকারি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা চালু করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকারের যুগান্তকারী এ সিদ্ধান্তে আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। কিন্তু বৃত্তি পরীক্ষার ঘোষণার পর থেকে,কিন্ডারগার্টেন'র শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের এ পরীক্ষায় অংশগ্রহণের দাবি তুলছেন। অনেকে বিভিন্ন উদ্বত্তপূর্ন আচরণ করছেন। তাদের দাবি ও আচরণের নিন্দা জানাই।

আরও বলেন, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে যদি তাদের খুব ইচ্ছে হয়। তাহলে নিজেরা বৃত্তি পরীক্ষার আয়োজন করুক। অথবা আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি করে দেক। সেটি করবে না, কারন তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।

কিন্ডারগার্টেনের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাদের ভাই-বন্ধু। আপনাদের থেকে কুরুচিপূর্ণ মন্তব্য শুনবো, এটি আমরা আশা করিনা। আপনারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়ার জন্য। আপনাদের বলছি, সাবধান হয়ে যান। মব সৃষ্টি করবেন না। না হয় শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। মানববন্ধন পরবর্তী সহকারী শিক্ষকদের বেতনের গ্রেড পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে সদর উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষকরা।

আলোর প্রভাত আনবোই বলে, টুটেছে মোদের নিদ, চোখের তারায় দীপ্ত স্বপন, আগামীর উম্মীদ" — এই প্রত্যয়ে উজ্জীবিত হয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাড়ে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কেন্দ্র নিয়ন্ত্রিত লক্ষ্মীপুর শহর ছাত্রশিবির।
শনিবার সকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর আমির এইচ ইউ এম রুহুল আমীন ভূঁইয়া। ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি ফরিদ উদ্দিন সভাপতিত্বে। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির শিল্প ও সাহিত্য সম্পাদক হাফেজ আবু মূছা।
শহর শিবিরের সেক্রেটারি আব্দুল আওয়াল হামদুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন,
ছাত্রশিবিরের সাবেক নোয়াখালী শহর সভাপতি সাইফুল্লাহ সাইফ, ছাত্রশিবিরের সাবেক লক্ষ্মীপুর শহর সভাপতি হারুনুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের নেৃতৃবৃন্দ।
এসময় অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের কৃতিত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, নৈতিকতা, দেশপ্রেম ও জনকল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে হবে। আগামী জীবনের প্রস্তুতির জন্য তাদের উদ্ধদ্ধ করেন। অনুষ্ঠান শেষে সকল কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নের ৫০০ জন শিক্ষার্থীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) ও ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদ আলম রানা।
বশিকপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রী বিতরণকালে ৫০০ শিক্ষার্থীকে ১টি করে স্কুল ব্যাগ, ৮টি খাতা, ১২টি কলম ও ১টি জ্যামিতি বক্স প্রদান করা হয়।
প্রধান অতিথি ইউএনও জামশেদ আলম রানা বলেন, সুশিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে। এই ধরনের উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের এ প্লাস সহ শতভাগ উত্তীর্ণ হয়েছে লক্ষীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ফলাফল ঘোষণার পর মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বয়েছে আনন্দের জোয়ার। শুকরিয়া জানিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও পোষ্ট করছেন অনেকেই। আনন্দ কমতি নাই অভিভাবকদেরও। প্রতিষ্ঠালগ্ন থেকে জেলার প্রাইভেট শ্রেষ্ঠ বিদ্যাপিঠ খ্যাত লক্ষ্মীপুর আইডিয়াল মাদরাসার শিক্ষার্থীরা এ প্লাস সহ প্রতিবছর উত্তীর্র্ণ হয়ে আসছে। এবারও বিজ্ঞাপন বিভাগে শতভাগ পাশ সহ ৩৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৫ জন A+ ১৭ জন A গ্রেড ও একজন B গ্রেড অর্জন করে। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন ও কো-অর্ডিনেটর মাওলানা আব্দুল জলিল মিজান। শিক্ষকদের প্রচেষ্টায় লেখাপড়ার গুনগত মান উন্নয়ন ধরে রাখায় এমন সফলতা বলে মনে করছেন সচেতন মহল।প্রতিষ্ঠানের চেয়ারমান বলেন, পাঠদানের ক্ষেত্রে মাদরাসা বোর্ডের কারিকুলামের পাশাপাশি আমদের নিজস্ব কিছু কারিকুলাম রয়েছে। যা আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিচ্ছেন। এছাড়া শিক্ষকদের প্রাণপণ চেষ্টায় আজকের এই ফলাফল অর্জন। আমাদের অর্জন শুরু থেকেই ভালো আগামীতেও আরো ভালো করবে এমনটাই প্রত্যাশা করি।
চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দফা দাবিতে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন (ইপিআই) স্বাস্থ্য সহকারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সকাল ৭ থেকে ১১ টা পর্যন্ত চলে তাদের কর্মসূচী। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলার ব্যানারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সানি সদর সভাপতি মোঃ ইসরাফিল, সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহপাঁচ উপজেলার কর্মরত (ইপিআই) স্বাস্থ্য সহকারীরা।
তাদের দাবি হচ্ছে - স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক শিক্ষাগত যোগ্যতা স্মাতক ও সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতি করন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গেড প্রদানসহ ছয় দফা দ্রুত বাস্তবায়নের দাবি।
এইসময় তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে কাজ করেন তারা। স্বাস্থ্য সহকারীরা অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও দেশের প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত তাদের পদে কোনো পরিবর্তন হয়নি। বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশনের নেতারা। দাবী মানা না হলে কমপ্লিট শাটডাউন দিয়ে সেবা বন্ধ করে আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ১০ জুলাই এই ফলাফল প্রকাশিত হবে। আজ
সোমবার (৭ জুলাই) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।
বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া নির্ধারিত ফরম্যাটে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।
এ ছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন
সৈয়দ আহম্মদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জের লাইফ শাইন একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে। লাইফ শাইন একাডেমীর পরিচালক এস আর রানা চৌধুরীর সঞ্চালনায় এঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহাম্মদ আলমগীর হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রাজিব চক্রবর্তী প্রমুখ।
এসময় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও কয়েকশ শিক্ষার্থী।
শাহ আলম চৌধুরীর নাতি এস আর রানা চৌধুরী জানায়, দীর্ঘ বহু বছর যাবত এ বৃত্তি পরীক্ষায় ১ম থেকে ৫ম শ্রেনী কয়েকশ ছাত্রছাত্রী অংশ গ্রহন করে।
চলতি পরীক্ষায় ৪০টি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণীর কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এখানে বিভিন্ন ক্যাটাগরীতে ২৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতকার্য হয়।
প্রধান অতিথি জামশেদ আলম রানা বলেন, “প্রতিটা শিক্ষার্থীদের সাথে বিভি-ন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন, আমরা জানি শিক্ষা জাতির মেরুদন্ড, কিন্তু আমার কাছে মনে হয় প্রাথমিক শিক্ষাই জাতির মেরুদন্ড।”
অনুষ্ঠান শেষে প্রদান অতিথি কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ বিতরণ করেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষাথীদের সহযাগিতায় উপজেলার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রামগঞ্জ সরকারি কলেজ, রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা, রামগঞ্জ মডেল কলেজসহ উপজেলার সকল কেন্দ্রে এই সেবা চালু করে তারা। এসময় হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের কলম, পেনসিল, স্কেল, পানির বোতল, টিস্যু, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং মানসিক উৎসাহ দেওয়া হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য অপেক্ষাগারে বিশ্রামেরও ব্যবস্থা রাখা হয়।

রামগঞ্জ থানা শিবিরের সভাপতি রাকিব হোসাইন জানান, "শিক্ষার্থীরা যাতে কোন ধরণের সমস্যায় না পড়ে, সেজন্য আমাদের দায়িত্বশীল এবং স্বেচ্ছাসেবকরা প্রতিটি কেন্দ্রেই সক্রিয়ভাবে কাজ করছে।"

এ সময় শিবিরের হেল্প ডেস্ক পরিদর্শন করেন, লক্ষ্মীপুর জেলা শিবিরের সাবেক সভাপতি রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, জেলা শিবিরের সেক্রেটারি- আরমান হোসাইন, সাবেক জেলা সভাপতি - জহিরুল ইসলাম আদনান, সাবেক এইচ আর ডি সম্পাদক বেলাল হোসাইন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক সভাপতি- এনামুল হাসান রুবেল।

এ ধরনের মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।