১৮ মার্চ ২০২৬
লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক নয়া চাঁদ ফাউন্ডেশনের উদ্যোগে জেলার বার্তা বাহক (হকারদের) সাথে ঈদ উপহার বিতরণের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছে ফাউন্ডেশনের চেয়ারম্যান দৈনিক নয়া চাঁদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাকের মোহাম্মদ রাসেল।
গত ১৬ মার্চ সোমবার সকালে হকারদের মাঝে এসব ঈদ উপহার (পাঞ্জাবী) তুলে দেয়া হয়। প্রতিবছর ব্যক্তি উদ্যোগে দিয়ে থাকলেও প্রথম বারের মতো নয়া চাঁদ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়। জেলার ৯ জন হকার সহ মোট ২১ জনের মাঝে এসব পাঞ্জাবী উপহার দেয়া হয়। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন জনকে নগদ অর্থ প্রদান করা হয়।
ফাউন্ডেশেনের চেয়ারম্যান বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষদের মুল্যায়ন করলে মানুষের নিকট মানুষের মূল্যায়নটা গভীর হয় এবং আত্বতৃপ্তি পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যয় এবারো হকারদের ঈদ উপহার পাঞ্জাবী দেয়া হয়েছে। পাশাপাশি অসহায় গরীব দুস্থ্যদের মাঝে স্বল্প কিছু অর্থ দেয়া হয়েছে।আগামীতে আরো ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। এই সমাজে নিন্ম আয়ের মানুষদের স্বাবলম্ভী করতে, গরীবের মুখে হাঁসি ফুটাতে, মাদক মুক্ত সমাজ গড়তে, ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের নতুন পথের আলো দেখাতে এবং সর্বপরি সকল কষ্টের লাগব করতে নয়া চাঁদ ফাউন্ডেশন কাজ করব বলে আশা পোষণ করছি।