মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ , (১২:৫০ PM) / ৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যম

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে আহত সাংবাদিক শাকের, স্মৃতিময় দিনের দুই বছর

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

২০ জুলাই ২০২৬


পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য স্কয়ারে চিকিৎসাধীন অবস্থা।-
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য স্কয়ারে চিকিৎসাধীন অবস্থা।- | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে জেলাটিতে ব্যাপক সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চালাকালীন সময়ে মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক শাকের মোহাম্মদ রাসেল সহ বেশ কয়েকজন আহত হয়। সংবাদ কাভার দিতে গিয়ে শাকের মোহাম্মদ রাসেল প্রথমে লক্ষ্মীপুরের শহরের বাগবাড়ী এলাকায় করিম টাওয়ারের সামনে আহত হয়। এসময় পূর্বে নির্ধারিত ছাত্র-আন্দোলনের একত্রিত হয়ে বিক্ষোভ ছিল। 

সকাল ১০ টায় আস্তে আস্তে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। তবে এর আগেই অবস্থান করছে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা। যখনি কোন শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয় তখনি হামলার শিকার হয়। এভাবে অন্তত ৩০ জন শিক্ষার্থী হামলার শিকার হয়েছে। একপর্যায়ে শাকের মোহাম্মদ রাসেল সংবাদ সংগ্রহের পাশাপাশি ছাত্রলীগের হাত থেকে শিক্ষার্থীদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছে। সে সময় ছাত্রলীগ যুবলীগকে বুজিয়ে তাদের হাত থেকে শিক্ষার্থীদের টেনে নিয়ে চলে যেতে সহযোগিতা করেছে। এসময় উভয়ের মাঝখানে আহত হন তিনি। 

পরবর্তীতে ঝুমুর কোর্ট এলাকায় যখনি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে তখন একই অবস্থায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাঝখানে পড়ে গিয়ে আহত হয়। পাশাপাশি ছাত্রলীগ নেতা প্রিয়কে শিক্ষার্থীদের হাতে থেকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টায় লাঠি ও রডের আঘাতে মারত্বকভাবে আহত হয়। তাছাড়া তৃতীয়বার লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবে বোমার স্প্লেন্ডার পিঠে ও শিক্ষার্থীদের হামলায় ক্লাবে জানালার দরজার গ্লাস মাথায় পড়ে পুনরায় মারত্বক আহত হয় শাকের মোহাম্মদ রাসেল।

তিনি প্রাইভেট হাসপাতাল চিকিৎসা নেয়। বেশ কিছুদিন পর তথা গনঅভ্যূত্থানের পর মারত্বক অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেয়। পরবর্তীতে তার সকল আহতের ঘটনার সত্যতা পেয়ে তাকে জুলাই যোদ্ধাদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। তিনি গ“ ক্যাটাগরিতে আছেন।

শুধু তাই নয় আন্দোলনের শুরু থেকে শেষে পর্যন্ত সংবাদ কাভারেজ দিয়েছেন মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক শাকের মোহাম্মদ রাসেল। সংবাদ কাভার দিতে গিয়ে হামলার শিকার হয়। সে সময় প্রাথমিকভাবে সুস্থ্য হলেও পরবর্তীতে বড় ধরনের সমস্যা ভুগতে হয়েছে তাকে। একপর্যায়ে ঢাকার সুনামধন্য স্কয়ার হসাপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।