চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পেল ২৮ বিদ্যালয়ের শিক্ষার্থী
চন্দ্রগঞ্জ প্রতিনিধি
লক্ষ্মীপুর
০৫ জুলাই ২০২৫
কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা | ছবি: নয়া চাঁদ
সৈয়দ আহম্মদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জের লাইফ শাইন একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে। লাইফ শাইন একাডেমীর পরিচালক এস আর রানা চৌধুরীর সঞ্চালনায় এঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহাম্মদ আলমগীর হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রাজিব চক্রবর্তী প্রমুখ।
এসময় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও কয়েকশ শিক্ষার্থী।
শাহ আলম চৌধুরীর নাতি এস আর রানা চৌধুরী জানায়, দীর্ঘ বহু বছর যাবত এ বৃত্তি পরীক্ষায় ১ম থেকে ৫ম শ্রেনী কয়েকশ ছাত্রছাত্রী অংশ গ্রহন করে।
চলতি পরীক্ষায় ৪০টি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণীর কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এখানে বিভিন্ন ক্যাটাগরীতে ২৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতকার্য হয়।
প্রধান অতিথি জামশেদ আলম রানা বলেন, “প্রতিটা শিক্ষার্থীদের সাথে বিভি-ন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন, আমরা জানি শিক্ষা জাতির মেরুদন্ড, কিন্তু আমার কাছে মনে হয় প্রাথমিক শিক্ষাই জাতির মেরুদন্ড।”
অনুষ্ঠান শেষে প্রদান অতিথি কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ বিতরণ করেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় ইউনিয়ন পরিষদ...
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের এ প্লাস সহ শতভাগ উত্তীর্ণ হয়েছে লক্ষীপুর আইডিয়াল আল...
চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দফা দাবিতে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন (ইপিআই) স্বাস্থ্য সহকারীরা। কেন্দ্রীয় কর্মস...
কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে-‘হেরাসূলগণ! পবিত্র হালাল বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন। (সূরা মুমিনুন : ৫১) উল্লেখিত আয়াতে হালাল খাবার গ্রহণ করতে বলা হয়ে...