২৯ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে "এ স্লাইস অব স্মাইল" (A Slice of Smile) প্রকল্পের আওতায় বিশেষ কোরবানি ও মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে মানবিক সংস্থা HEARTS (Humanitarian Efforts for Aid Relief and Trusting Society)।
এই উদ্যোগের মাধ্যমে এলাকার প্রায় একশত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়। শুক্রবার সকালে লক্ষ্মীপুরের কোরবানি ও মাংস প্রস্তুতের কাজ পরিচালনা করে কর্তব্যরত বক্তিবর্গ।
কার্যক্রমে উপস্থিত ছিলেন HEARTS-এর চেয়ারম্যান এডভোকেট নিজামুদ্দিন মাহমুদ ও জেনারেল সেক্রেটারী ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত থেকে পুরো কার্যক্রমটি তদারকি ও মাংস বিতরণে অংশ নেন।
সংস্থার চেয়ারম্যান এডভোকেট নিজামুদ্দিন মাহমুদ তার বক্তব্যে বলেন, "সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"
জেনারেল সেক্রেটারী ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন এই মানবিক কার্যক্রমে সহায়তাকারী SaFA ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংস্থার অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ HEARTS-এর এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
৪ ঘন্টা আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
১১ মাস আগে
৪ ঘন্টা আগে
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে
১১ মাস আগে