শুক্রবার ১৭ জুলাই ২০২৬ , (০২:১১ AM) / ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনযাপন

লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির তোফায়েল আর নাই

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৯ আগস্ট ২০২৫


বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির তোফায়েল
বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির তোফায়েল | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, পৌরসভার ৬ নং ওয়ার্ডের মিয়া বাড়ীর বজলুর রহমান মিয়ার বড় সন্তান, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির তোফায়েল আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তিনি  শনিবার (৯ আগস্ট) ইন্তেকাল করেন। মরহুমের জানাজা আজ বাদ আছর লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

হুমায়ুন কবির তোফায়েল মুক্তিযুদ্ধের সময় সাহসিকতার সাথে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর ঘনিষ্ঠজনদের মতে, তিনি একজন সৎ, ন্যায়পরায়ণ ও সহৃদয় মানুষ ছিলেন। জীবদ্দশায় তিনি মানুষের সেবায় সবসময় আন্তরিক ছিলেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।

পরিবার ও সহযোদ্ধারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুন,এই প্রার্থনাই সবার।