২৩ সেপ্টেম্বর ২০২৫
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কৃতি সন্তান ও রায়পুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসাইন রিংকু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নরসিংদী জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন হয়েছেন।
শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে আনোয়ার হোসাইন রিংকু এ পর্যায়ে পৌঁছেছেন। তার এই অর্জন শুধু রায়পুর নয়, পুরো লক্ষ্মীপুর জেলাকেই জাতীয় পর্যায়ে গৌরবান্বিত করেছে।
রায়পুর পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, “আমরা গর্বিত যে, আমাদের এলাকায় জন্ম নেওয়া একজন যোগ্য সন্তান দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হয়েছেন। আশা করি তিনি নরসিংদী জেলায় দায়িত্ব পালনকালে মানবিকতা, যোগ্যতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে জেলার উন্নয়ন ও জনকল্যাণে দৃষ্টান্ত স্থাপন করবেন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে রায়পুরের সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তারা মনে করছেন, আনোয়ার হোসাইন রিংকুর এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সকলের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে কাজ করে নরসিংদীকে উন্নয়ন ও জনসেবার এক অনন্য দৃষ্টান্তে পরিণত করবেন।
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে