শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ , (১১:৫৯ AM) / ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ

লক্ষ্মীপুর কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ইমরান সম্পাদক তৌহিদ

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৭ জুলাই ২০২৫


নতুন কমিটির  সভাপতি আল ইমরান(বামে)সম্পাদক তৌহিদুর রহমান(ডানে)
নতুন কমিটির সভাপতি আল ইমরান(বামে)সম্পাদক তৌহিদুর রহমান(ডানে) | ছবি: নয়া চাঁদ

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস ) লক্ষ্মীপুর জেলায় ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আল ইমরান এবং সাধারণ সম্পাদক পদে মো. তোহিদুর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। গত ২২ জুন শনিবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠিত হয়। কমিটির সহ-সভাপতি মো. ইব্রাহিম, ক্যসুইউ মারমা ও জাবের হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবদুর রহিম, সহসাধারণ সম্পাদক পদে মো: মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুঃ মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে কাকন চন্দ্র দেবনাথ, পাঠাগার সম্পাদক পদে জুনায়েদ হোসেন, সাহিত্য সম্পাদক পদে ইমাম হোসেন, ক্রিড়া সম্পাদক পদে সুব্রত চন্দ্র পাল, সাংস্কৃতিক সম্পাদক পদে আবু তাহের, ধর্মবিষয়ক সম্পাদক পদে শাহাদাত হোসাইন, এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে পিংকী রানী নাথকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও কমিটিতে সাত জন নির্বাহী সদস্য রয়েছে। নব কমিটিকে স্বাগত জানিয়েছে কালেক্টরেট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।